হোম > সারা দেশ > ঢাকা

আওয়ামী লীগের ১০ ‘ডেভিল’ ধরা

উপজেলা প্রতিনিধি, শ্রীপুর (গাজীপুর)

গাজীপুরের শ্রীপুরে অপারেশন ডেভিল হান্টে রাতভর অভিযান চালিয়ে আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের ১০ নেতাকর্মীকে আটক করা হয়েছে।

শনিবার রাতভর উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- উপজেলা যুবলীগের সহ-সভাপতি মিলন আহমেদ, কাওরাইদ ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হালিম উদ্দিন, আওয়ামী লীগকর্মী মেহেদী হাসান বাপ্পী, উপজেলার মাটিয়াপাড়া গ্রামের আব্দুর রশিদ সিদ্দিকের ছেলে মজিবুর রহমান, বরমী ইউনিয়নের দুর্লভপুর গ্রামের শহিদুল্লার ছেলে সজিব, শ্রীপুর পৌরসভার উজিলাব গ্রামের মান্নান মোল্লার ছেলে আহমদ হোসেন মোল্লা, তেলিহাটি ইউনিয়ন টেংরা গ্রামের নুরুল ইসলামের ছেলে স্বপন শাজাহান, ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি আব্দুল আল মামুন, বরমী ইউনিয়নের লাকচতল গ্রামের হাফিজ উদ্দিনের ছেলে আবু ইউসুফ ও মাওনা ইউনিয়নের বেতজুরি গ্রামের আব্দুল মান্নানের ছেলে মোয়াজ্জেম হোসেন।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জয়নাল আবেদীন মণ্ডল বলেন, আটকরা আওয়ামী লীগের সক্রিয় সদস্য ছিলেন। তাদের গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।

বিএসএফের গুলিতে সীমান্তে বাংলাদেশি নিহত, ৪ দিন পর লাশ উদ্ধার

পানির ট্যাংকি পরিষ্কার করতে গিয়ে ২ শ্রমিকের মৃত্যু

গোয়ালন্দে পদ্মার দুই কাতল বিক্রি লাখ টাকায়

ভুট্টাক্ষেতে মিলল শিশুর লাশ, গণপিটুনিতে নিহত দুই ভাই

সেই কবির হোসেন প্রকৃত কৃষক

আ. লীগ সংশ্লিষ্টতার অভিযোগে ১১ প্রার্থীর মনোনয়ন বাতিল

দুর্নীতি মামলায় মানিকগঞ্জের সাবেক মেয়র আ. লীগ নেতা রমজান আলী কারাগারে

সাভারে সহপাঠীকে হত্যার ঘটনায় মাদরাসা ছাত্র গ্রেপ্তার

বৈশাখী মেলার আড়ালে জুয়ার আসর, প্রশাসনের অভিযানে বন্ধ

নিজের কিডনি দিয়ে স্ত্রীর জীবন বাঁচালেন স্বামী