হোম > সারা দেশ > ঢাকা

ঘরে ঘরে ‘ডেভিল’ তৈরি হয়েছে আ.লীগের আমলে: শামা ওবায়েদ

উপজেলা প্রতিনিধি, সালথা (ফরিদপুর)

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ বলেছেন, আওয়ামী লীগ সরকারের আমলে ঘরে ঘরে ডেভিল তৈরি হয়েছে। এসব শয়তান ধরতেই অপারেশন ডেভিল হান্ট চলছে দেশজুড়ে।

সোমবার বিকেলে ফরিদপুরের সালথার ভাওয়াল ইউনিয়নের তুঘলদিয়া এলাকায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে অর্থ বিতরণের সময় তিনি এসব কথা বলেন।

শামা ওবায়েদ বলেন, বিএনপি গণমানুষের রাজনীতি করে। তাই তাদের যেকোনো বিপদে-আপদে পাশে থাকে। এ সময় মৃধাপাড়া ও তুঘলদিয়া গ্রামে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ছয়টি কৃষক পরিবারের মাঝে নগদ অর্থ দেন তিনি। তাদের পুনর্বাসনের জন্য সরকারের সহায়তা পাইয়ে দেওয়ারও আশ্বাস দেন বিএনপির এই দায়িত্বশীল।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি সিদ্দিকুর রহমান, উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক চৌধুরী ইমদাদ আলী খসরু, যুগ্ম-সাধারণ সম্পাদক খায়রুল বাসার আজাদ, শিক্ষক নেতা জাহিদ হোসেন, বিএনপি নেতা রাশেদ মাতুব্বারসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

কালকিনিতে সড়ক দুর্ঘটনায় বাসে আগুন, নিহত ১

নিখোঁজ রিকশাচালকের লাশ ভাসছিল পদ্মা নদীতে

‘মধ্যপ্রাচ্যে প্রবাসীদের নিরাপত্তায় সর্বোচ্চ চেষ্টা করছে সরকার’

আওয়ামী সিন্ডিকেটের কবজায় হরিরামপুরের বালুমহাল

ভেজাল গুড়ের কারখানায় অভিযান, ১৫ মন গুড় ধ্বংস ও ৫০ হাজার টাকা জরিমানা

এপ্রিলের শেষ সপ্তাহে ঢাকা-গোপালগঞ্জ ট্রেন চলাচল শুরু

ফেরিতে ওঠার সময় নদীতে ট্রাক, চাপা পড়ে যুবকের মৃত্যু

টঙ্গীতে মাস্কোর ড্রেন পরিষ্কার কার্যক্রম শুরু

গাড়িচাপায় পড়ে আছে মাদরাসাছাত্রের লাশ, ১৯ ঘণ্টায়ও মেলেনি পরিচয়

ফরিদপুরে সংঘর্ষের জেরে দুই মাস বন্ধ শতাধিক দোকান