হোম > সারা দেশ > ঢাকা

ঘরে ঝুলছিল গৃহবধূর নিথর দেহ

উপজেলা সংবাদদাতা, (শ্রীপুর) গাজীপুর

গাজীপুরের শ্রীপুরে আমেনা খাতুন নামে ৫৫ বছর বয়সী এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

রোববার সকালে উপজেলার বরমী ইউনিয়নের গিলাশ্বর পূর্বপাড়া গ্রাম থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত আমেনা একই গ্রামের অটোচালক মো. শফিকুল ইসলামের স্ত্রী।

স্বজনরা জানান, শনিবার রাতে খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন আমেনা। ভোরে অটোরিকশা নিয়ে বের হন তার স্বামী। এর কিছুক্ষণ পর ঘরের ভেতর আমেনার লাশ ঝুলতে দেখেন পরিবারের লোকজন।

শ্রীপুর থানার ওসি জয়নাল আবেদীন মণ্ডল বলেন, লাশটি উদ্ধার করা হয়েছে। পারিবারিক কলহের জেরে তিনি আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

গোপালগঞ্জে জুলাই স্মৃতিস্তম্ভ ভেঙ্গে ফেলেছে নিষিদ্ধ আ.লীগ

গোপালগঞ্জে হাদি চত্বর ভাঙচুর

ফেনী-গোপালগঞ্জে এসপি রদবদল

হোসেনপুর উপজেলা জামায়াতের আমির হলেন আমিনুল হক

গাজীপুরে শ্রমিক আন্দোলনে ৪৯ কারখানায় ছুটি, ১৩টি বন্ধ ঘোষণা

গোপালগঞ্জে লগি-বৈঠা নিয়ে পুলিশের ব্যারিকেড ভেঙে আ.লীগের তাণ্ডব

বিয়েবাড়ির খাবার খেয়ে নবদম্পতিসহ শতাধিক অসুস্থ, একজনের মৃত্যু

সিদ্ধিরগঞ্জে যুবককে ছুরিকাঘাতে হত্যা

কালিয়াকৈরে ৪৬ পোশাক কারখানা বন্ধ ঘোষণা

বুলেটের যন্ত্রণা বয়ে বেড়াচ্ছেন জুলাইযোদ্ধা গফুর