হোম > সারা দেশ > ঢাকা

রাজৈরে ১৫০ পিস ইয়াবাসহ বিক্রেতা-গ্রাহক আটক

উপজেলা প্রতিনিধি, রাজৈর (মাদারীপুর)

মাদারীপুরের রাজৈর উপজেলার বৌল গ্রাম মুসলিমপাড়া এলাকায় অভিনব কায়দায় কনডমের ভেতরে ইয়াবা লুকিয়ে বিক্রি করার সময় পুলিশের হাতে ধরা পড়েছে দুইজন। তারা হলেন বৌল গ্রামের নুরুউদ্দিনের ছেলে বিক্রেতা আবুবকর (৩২) এবং একই গ্রামের বঙ্কিম কীর্তনীয়ার ছেলে ইয়াবা ক্রেতা সুমন কীর্তনীয়া (৩০)।

সোমবার রাত ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে রাজৈর থানা পুলিশ ওই এলাকায় অভিযান চালায়। এসময় আবুবকরের কাছ থেকে ১৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে ক্রেতা সুমনকেও আটক করা হয়।

পুলিশ জানায়, আবুবকর দীর্ঘদিন ধরে ইয়াবা ব্যবসার সাথে জড়িত এবং ফাঁকি দিতে কনডমের ভেতরে ইয়াবা ট্যাবলেট লুকিয়ে পরিবহন ও বিক্রি করছিল। রাজৈর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাসুদ খান বলেন, আটক আবুবকর ও সুমনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হচ্ছে। তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

ফেনী-গোপালগঞ্জে এসপি রদবদল

হোসেনপুর উপজেলা জামায়াতের আমির হলেন আমিনুল হক

গাজীপুরে শ্রমিক আন্দোলনে ৪৯ কারখানায় ছুটি, ১৩টি বন্ধ ঘোষণা

গোপালগঞ্জে লগি-বৈঠা নিয়ে পুলিশের ব্যারিকেড ভেঙে আ.লীগের তাণ্ডব

বিয়েবাড়ির খাবার খেয়ে নবদম্পতিসহ শতাধিক অসুস্থ, একজনের মৃত্যু

সিদ্ধিরগঞ্জে যুবককে ছুরিকাঘাতে হত্যা

কালিয়াকৈরে ৪৬ পোশাক কারখানা বন্ধ ঘোষণা

বুলেটের যন্ত্রণা বয়ে বেড়াচ্ছেন জুলাইযোদ্ধা গফুর

মুকসুদপুরে ছেলের দাফন শেষে মায়ের মৃত্যু

টুঙ্গিপাড়ায় বিএনপি ও যুবদলের অফিসে অগ্নিসংযোগ করছে আ.লীগ