হোম > সারা দেশ > ঢাকা

আ.লীগের প্রেতাত্মারা আগামী নির্বাচনকে বানচালের ষড়যন্ত্র করছে

টঙ্গীতে হাসান সরকার

স্টাফ রিপোর্টার, টঙ্গী (গাজীপুর)

বিএনপির কেন্দ্রীয় নেতা সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা হাসান উদ্দিন সরকার বলেছেন, আগামী নির্বাচন খুব কঠিন হবে। আওয়ামী লীগ নাই, তাই বলে নির্বাচনি বৈতরণী সহজ হবে তা ভাববার কোনো সুযোগ নেই। আওয়ামী লীগের প্রেতাত্মারা ভারতে বসে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে বানচালের ষড়যন্ত্র করছে।

মঙ্গলবার দুপুরে টঙ্গী বড় দেওড়া আহসান উল্লাহ সরকার ইসলামিক ফাউন্ডেশন কমপ্লেক্সে ‘সমসাময়িক রাজনৈতিক প্রেক্ষাপটে নিয়ে’ মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

হাসান উদ্দিন সরকার আরও বলেন, বিএনপির কোনো নেতাকর্মীর নামে যদি মাদক সংশ্লিষ্টতার অভিযোগ পাওয়া যায় তাহলে বিরুদ্ধে কঠিন ব্যবস্থাগ্রহণ করা হবে। এছাড়াও কেউ চাঁদাবাজির সাথে জড়িত হলে তাকে দল থেকে বহিষ্কার করা হবে।

৪৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি লিয়াকত আলীর সভাপতিত্বে ও দেলোয়ার হোসেন দুলালের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন টঙ্গী পশ্চিম থানা বিএনপি নেতা হাজী বাবর আলী, টঙ্গী থানা ওলামা দলের সভাপতি মাওলানা আব্দুস সামাদ, বিএনপি নেতা আব্দুল খালেক, আসাদুল্লাহ, জসিম উদ্দিন, আল আমিন, মো. জাকির হোসেন, নাঈমুল হাসান, চাঁন মিয়া চান্দু প্রমুখ।

সংবাদ সম্মেলন করে দল ছাড়ার ঘোষণা উপজেলা আ.লীগ সভাপতির

হাসিনাকে ফিরিয়ে আনতে চাওয়া ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

মুকসুদপুরে ৫৩ আ.লীগ নেতাকর্মীর বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসির দপ্তর ঘেরাও

টুঙ্গিপাড়ায় পুলিশের গাড়িতে আগুন, মামলার বাদী এসআইকে কোপাল আ.লীগ নেতাকর্মীরা

এসপি জাহাঙ্গীরকে বরখাস্তের প্রক্রিয়া, বিভাগীয় মামলা ঢাকায়

বিএনপি নেতাদের ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর ও অগ্নিসংযোগ করছে নিষিদ্ধ আ.লীগ

গোপালগঞ্জে জুলাই স্মৃতিস্তম্ভ ভেঙ্গে ফেলেছে নিষিদ্ধ আ.লীগ

গোপালগঞ্জে হাদি চত্বর ভাঙচুর

ফেনী-গোপালগঞ্জে এসপি রদবদল