হোম > সারা দেশ > ঢাকা

গভীর রাতে শেখ হাসিনার জন্মদিন পালনের ভিডিও ভাইরাল

জেলা প্রতিনিধি, শরীয়তপুর

শরীয়তপুরে নিষিদ্ধ ছাত্রলীগ শনিবার রাতের আঁধারে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে পলাতক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার জন্মদিন উদযাপন করেছে। ফেসবুকে ভাইরাল ভিডিও দেখে বিষয়টি আলোচিত হচ্ছে।

স্থানীয় সূত্র জানায়, রাত ১০টার পর সদর উপজেলার একটি নির্দিষ্ট স্থানে শতাধিক নেতা-কর্মী জড়ো হন। তারা শেখ মুজিবুর রহমান, শেখ হাসিনা এবং শরীয়তপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ইকবাল হোসেন অপুর নামে স্লোগান দেন।

এই গোপন আয়োজনের ১ মিনিট ৪৭ সেকেন্ডের ভিডিও বাংলাদেশ স্টুডেন্ট লীগ নামের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত হয়। এছাড়া শরীয়তপুরের আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের কয়েকজন নেতা-কর্মীও ভিডিওটি নিজেরা ফেসবুকে শেয়ার করেছেন।

এ বিষয়ে শরীয়তপুরের পুলিশ সুপার নজরুল ইসলাম জানান, নিষিদ্ধ একটি সংগঠন রাতে কর্মসূচি আয়োজন করেছে। তবে ঠিক কোথায় তা এখনও শনাক্ত করা যায়নি। ভিডিও বিশ্লেষণ শেষে যারা এটি করেছে তাদের আইনের আওতায় আনা হবে।

স্থানীয়রা বলছেন, রাতের এই গোপন সমাবেশে শহরের রাজনৈতিক উত্তেজনা বেড়ে যেতে পারে। সামাজিক মাধ্যমে ভিডিওটি ভাইরাল হওয়ার পর বিভিন্ন ধরনের প্রতিক্রিয়া এসেছে।

কালকিনিতে টায়ার জ্বালিয়ে মহাসড়ক অবরোধ

টাঙ্গাইলে আত্মীয়ের বাড়িতে যাওয়ার পথে বজ্রপাতে বাবা-মেয়ের মৃত্যু

কটিয়াদীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বউ-শাশুড়ির নিহত

মোটরসাইকেল সংঘর্ষে দুই স্কুল ছাত্র নিহত

মুকসুদপুরে বজ্রপাতে কৃষক নিহত

মায়ের জানাজায় এসে ছেলের মৃত্যু, এলাকায় শোক

মালয়েশিয়ায় হৃদরোগে কটিয়াদীর যুবকের মৃত্যু

কটিয়াদীতে জামায়াতের মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

প্রশাসনের নাম ভাঙিয়ে চাঁদা দাবি, বিএনপি নেতা গ্রেপ্তার

কাপাসিয়ায় সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু