হোম > সারা দেশ > ঢাকা

ফরিদপুরে গাছের সঙ্গে ট্রাকের ধাক্কা, চালক-হেলপার নিহত

জেলা প্রতিনিধি, ফরিদপুর

ফরিদপুরের মধুখালী উপজেলায় ঢাকা-যশোর হাইওয়ের বাগাটে তরমুজবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে গাছে ধাক্কা লেগে চালক ও হেলপার নিহত হয়েছেন। এসময় ট্রাকটি উল্টে খাদে পড়ে যায়।

সোমবার (১৪ এপ্রিল) দিবাগত রাত সোয়া তিনটায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন যশোরের কেশবপুর উপজেলার সাহেব আলীর ছেলে ট্রাকচালক মো. ইদ্রিস আলী (৩০) ও একই এলাকার বাসিন্দা ট্রাকের হেলপার মো. হায়দার আলী (৩২)।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, ঢাকা থেকে যশোরগামী তরমুজবোঝাই ট্রাকটি (ঢাকা মেট্রো ট-১২-৪৬৪৪) গভীর রাতে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে পাশে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে ট্রাকটি উল্টে যায়। এতে ট্রাকের চালক ও হেলপার নিহত হয়।

ফরিদপুর (মাদারীপুর রিজিয়ন) হাইওয়ে পুলিশের এএসপি মারুফ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ট্রাকটি যশোর অঞ্চল থেকে তরমুজ বোঝাই করে ফরিদপুরের দিকে আসছিল। নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কা লাগলে ঘটনাস্থলেই ট্রাকের চালক ও হেলপার নিহত হয়।

সংবাদ সম্মেলন করে দল ছাড়ার ঘোষণা উপজেলা আ.লীগ সভাপতির

হাসিনাকে ফিরিয়ে আনতে চাওয়া ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

মুকসুদপুরে ৫৩ আ.লীগ নেতাকর্মীর বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসির দপ্তর ঘেরাও

টুঙ্গিপাড়ায় পুলিশের গাড়িতে আগুন, মামলার বাদী এসআইকে কোপাল আ.লীগ নেতাকর্মীরা

এসপি জাহাঙ্গীরকে বরখাস্তের প্রক্রিয়া, বিভাগীয় মামলা ঢাকায়

বিএনপি নেতাদের ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর ও অগ্নিসংযোগ করছে নিষিদ্ধ আ.লীগ

গোপালগঞ্জে জুলাই স্মৃতিস্তম্ভ ভেঙ্গে ফেলেছে নিষিদ্ধ আ.লীগ

গোপালগঞ্জে হাদি চত্বর ভাঙচুর

ফেনী-গোপালগঞ্জে এসপি রদবদল