হোম > সারা দেশ > ঢাকা

জানা গেল সাংবাদিক তুহিন হত্যার কারণ

জেলা প্রতিনিধি, গাজীপুর

গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে কুপিয়ে হত্যার ঘটনায় নতুন তথ্য বেরিয়ে এসেছে। প্রাথমিক ধারণা ছিল চাঁদাবাজির নিউজ করার কারণে এই হত্যাকাণ্ড ঘটেছে। কিন্তু সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে পুলিশ জানিয়েছে, এর কারণ নারী ঘটিত বিষয়।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের এডিসি রবিউল ইসলাম জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় চান্দনা চৌরাস্তায় এক মহিলাকে মারধর করার সময় সাংবাদিক তুহিন তার মোবাইল ফোনে ঘটনার ভিডিও ধারণ করছিলেন। এ সময় হামলাকারীরা তাকে ভিডিও মুছে ফেলার জন্য চাপ দেয়। তুহিন ঘটনাস্থল থেকে চলে গেলেও হামলাকারীরা তাকে অনুসরণ করে এবং পরে একটি চায়ের দোকানে তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়।

পুলিশের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, হামলাকারীদের চিহ্নিত করা হয়েছে এবং তাদের গ্রেপ্তারের জন্য অভিযান চলছে। তবে এখন পর্যন্ত কাউকে আটক করা সম্ভব হয়নি।

নিহত সাংবাদিক তুহিনের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রয়েছে। জুমার নামাজের পর জানাজা শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

শ্রীপুরে কারখানার ৩ কর্মকর্তাকে অপহরণের অভিযোগে গ্রেপ্তার ৫

পাগলা কুকুরের কামড়ে পাকুন্দিয়ায় আহত অর্ধশত

নারায়ণগঞ্জে ছেলেসহ রাজ্জাক বাহিনীর প্রধান গ্রেপ্তার

চাঁদাবাজিতে বাধা দেয়া যুবদল নেতাকে পেটানো সেই বিএনপি নেতার শাস্তি দাবি

কালোবাজারে বিক্রির সময় ১৮ হাজার ডিজেলসহ লড়ি চালক আটক

নরসিংদীতে জ্বালানি তেল জব্দ ও জরিমানা আদায়

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় দুবাইয়ে ব্রাহ্মণপাড়ার এক ব্যক্তি নিহত

তেলের সংকটে ভ্যানে মোটরসাইকেল নিয়ে পাম্পে হাজির যুবক

নিয়মের তোয়াক্কা করছেন না বাসচালকেরা

নরসিংদীতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান: জ্বালানি তেল জব্দ ও জরিমানা আদায়