হোম > সারা দেশ > ঢাকা

সদরপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগ নেতা গ্রেফতার

উপজেলা প্রতিনিধি, সদরপুর (ফরিদপুর)

ছবি: আমার দেশ।

ফরিদপুরের সদরপুর উপজেলায় কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগের এক নেতাকে অভিযান চালিয়ে গ্রেফতার করেছে সদরপুর থানা পুলিশ।

বৃহস্পতিবার(১৮ ডিসেম্বর) গভীর রাতে উপজেলার আকটেরচর ইউনিয়নের ৭ নং ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি আবুল কাশেম মোল্যা (৬৫) কে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। পুলিশ জানিয়েছে , গ্রেফতারকৃত আবুল কাশেম মোল্যা নজু মোল্যার ডাংগী গ্রামের মালো মোল্যার ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, গত ২ ফেব্রুয়ারিতে সদরপুর উপজেলার জয়বাংলা বাজার এলাকায় শেখ হাসিনার ছবি সংবলিত "শেখ হাসিনাতেই আস্থা" লিফলেট বিতরণের ঘটনায় তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। ওই মামলার ভিত্তিতেই তাকে গ্রেফতার করা হয়েছে। মামলা নম্বর-০৩, তারিখ-০৩/০২/২০২৫, ধারা-১৪৩/১২৪(এ)/১০৯/৩৪ তৎসহ পেনাল কোড ১৮৬০ অনুযায়ী মামলা রুজু করা হয়েছে।

এ ব্যাপারে সদরপুর থানার সেকেন্ড অফিসার মোকলেসুর রহমান বলেন, গ্রেফতারকৃত আবুল কাসেম মোল্লাকে আইনি প্রক্রিয়া শেষে শুক্রবার বিকেলে ফরিদপুর আদালতে প্রেরন করা হয়েছে।

নরসিংদীতে পুকুরে গোসলে নেমে একই পরিবারের ৩ শিশুর মৃত্যু

মুকসুদপুরে খেলনা পিস্তলসহ ভুয়া পুলিশ আটক

মুন্সীগঞ্জে জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ

মানিকগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বৃক্ষরোপণ

দুর্নীতি করলে বদলি নয়, চাকরিই থাকবে না: স্বাস্থ্যমন্ত্রী

বন্দরে নিখোঁজের ৬ দিন পর অটোরিকশা চালকের লাশ উদ্ধার

ইনজেকশন দেওয়ার পর শিশুর মৃত্যু, পলাতক হাসপাতাল মালিক

কটিয়াদীতে মাদক-জুয়ার বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন

সাভারে সাবেক ছাত্রদল নেতার বাড়িতে হামলা, আহত ৫

পদ্মা সেতু চালু, এক্সপ্রেসওয়েতে গতি, তবুও উন্নয়নের অপেক্ষায় দক্ষিণাঞ্চল