হোম > সারা দেশ > ঢাকা

ফরিদপুরে দুই কেন্দ্রের প্রিসাইডিং অফিসার প্রত্যাহার

জেলা প্রতিনিধি, ফরিদপুর

ছবি: সংগৃহীত

ফরিদপুরে ভিন্ন দুটি কেন্দ্র থেকে দুজন প্রিসাইডিং কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে। নির্বাচনি কেন্দ্রে বেআইনিভাবে অনুপ্রবেশের সুযোগ করে দেওয়ার অভিযোগে গতকাল বুধবার রাতে তাদের প্রত্যাহার করা হয়।

এর মধ্যে একজন ফরিদপুর-৩ আসনের হিতৈষী উচ্চবিদ্যালয় কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা আল আমিন, অন্যজন ফরিদপুর-১ আসনের আশাপুর মাদ্রাসা কেন্দ্রের জাহিদুল ইসলাম। 

গতকাল রাতে ওই দুই কেন্দ্রে আইনবহির্ভূতভাবে অনুপ্রবেশের অভিযোগ উঠলে ওই দুজন প্রিসাইডিং কর্মকর্তাকে প্রত্যাহার করেন জেলা রিটার্নিং কর্মকর্তা। তাৎক্ষণিকভাবে তাদের জায়গায় নতুন প্রিসাইডিং কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে।

ফরিদপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মিন্টু বিশ্বাস বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, ভোটকেন্দ্রে আইনবহির্ভূতভাবে বহিরাগত অনুপ্রবেশের সুযোগ দেওয়া ওই দুই কর্মকর্তাকে প্রত্যাহার করে নতুন কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে।

মাদারীপুরে থানা থেকে পালানো নারী আসামি ফের গ্রেপ্তার

অর্থসংকটে পড়ালেখা বন্ধ জুলাই শহীদ জালালের ছেলের

২০ বছর পর আমিনবাজার-হেমায়েতপুর সড়ক দুর্গন্ধমুক্ত ও সৌন্দর্যবর্ধনের কাজ শুরু

মধুপুরে বন্যপ্রাণীর নিরাপদে রাস্তা পারাপারে ৫ উড়ালসেতু নির্মাণ

হাত দিয়ে টানলেই উঠে যাচ্ছে সড়কের পিচঢালাই

ভুক্তভোগী পরিবারকে আ.লীগের ইউপি চেয়ারম্যানের প্রাণনাশের হুমকি

প্রথম বছরে উৎপাদনের লক্ষ্যমাত্রা পূরণ হলেও পরেরবারই ঘাটতি

টঙ্গীতে দুর্ধর্ষ ছিনতাইকারী ‘চাপাতি কামাল’ সঙ্গীসহ গ্রেপ্তার

কুলিয়ারচরে দুর্বৃত্তদের হামলায় যুবক নিহত

কোমরপানি মাড়িয়ে নিকলীতে বিদ্যালয়ে যায় শিশুরা