হোম > সারা দেশ > ঢাকা

হাসপাতালের বকেয়া বিদ্যুৎ বিল এক কোটি ৮ লাখ টাকা, সংযোগ বিচ্ছিন্ন

কিশোরগঞ্জ প্রতিনিধি

শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল ও হাসপাতালের আট মাসের বিদ্যুৎ বিল বকেয়া এক কোটি ৮ লাখ টাকা। যে কারণে মঙ্গলবার সকালে হাসপাতালের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এতে করে তিন ঘণ্টা বন্ধ ছিল সব কাজ। ফলে চরম ভোগান্তিতে পড়েন সেবা নিতে আসা রোগী ও তাদের স্বজনরা। শুধু হোয়াটসঅ্যাপের মাধ্যমে একটি মেসেজ পাঠিয়ে কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্নের অভিযোগ উঠেছে।

মঙ্গলবার সকাল ৯টা থেকে দুপুর ১২টা ১০ মিনিট পর্যন্ত হাসপাতালে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকে।

হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক ডা. হেলিশ রঞ্জন সরকার জানান, বিদ্যুৎ বিল পরিশোধের বিষয়ে পিডিবির নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আবদুর রউফ নিজে আসেন ও চিঠি দিয়েছেন। বিষয়টি আমরা স্বাস্থ্য মন্ত্রণালয়কে জানিয়েছি। বরাদ্দ না পাওয়ায় বিল পরিশোধ করা যায়নি। জুন মাসের শেষ দিকে জুলাইয়ে নতুন অর্থবছরের বরাদ্দ এলে বিল পরিশোধ সম্ভব। কিন্তু এইটুকু সময়ও তিনি ধৈর্য ধরেননি। হোয়াটসঅ্যাপে একটি মেসেজ পাঠিয়েই সংযোগ বিচ্ছিন্ন করেছেন।

ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, ২৪ বছরের কর্মজীবনে এমন ঘটনা এই প্রথম দেখলাম হাসপাতালের মতো গুরুত্বপূর্ণ জায়গার বিদ্যুৎ লাইন কেটে দেওয়া হলো।

এ বিষয়ে কিশোরগঞ্জ পিডিবির নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আবদুর রউফ বলেন, সব প্রক্রিয়া অনুসরণ করেই সকাল ৯টায় সংযোগ বিচ্ছিন্ন করা হয়। পরে লিখিতভাবে বিল পরিশোধের আশ্বাস দিলে দুপুর ১২টার পর বিদ্যুৎ সংযোগ পুনঃস্থাপন করা হয়।

দেশের ৮০% বর্জ্য যাচ্ছে নদীতে, আধুনিক রিসাইক্লিং জরুরি: ড. জিয়াউদ্দিন

পাকুন্দিয়ায় পহেলা বৈশাখে বোরো ধান কর্তন উৎসব

শিবচরে পহেলা বৈশাখে ফিরল বিলুপ্তপ্রায় দাড়িয়াবান্ধা

ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে এআই হ্যাকাথন ঘোষণা

শরীয়তপুর জ্বর-কাশি নিয়ে ভর্তি, হামে আবারো শিশুর মৃত্যু

ধরা পড়ে ৪০০ বস্তা চাল ফেলে উধাও ট্রাক চালক ও হেলপার

নারায়ণগঞ্জে ঝুট নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, ৩ নেতা গ্রেপ্তার

গোয়ালন্দে চড়ক মেলায় হাজারো দর্শনার্থীর ঢল

মহিষের গাড়িতে বর্ণাঢ্য বৈশাখ

প্রধানমন্ত্রীর গাড়িবহর আটকে বিএনপি নেতার মুক্তির দাবি