হোম > সারা দেশ > ঢাকা

গোয়ালন্দে জামায়াতের মহিলা এমপির উদ্যোগে ত্রাণের অর্থ বিতরণ

প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে

উপজেলা প্রতিনিধি, (গোয়ালন্দ) রাজবাড়ী

ছবি: আমার দেশ

ঈদ উপলক্ষে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দরিদ্র, দুস্থ ও অসহায় জনসাধারণের মধ্যে মানবিক সহায়তা হিসেবে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য নূরুন্নিসা সিদ্দকার অনুকূলে বরাদ্দকৃ অর্থ বিতরণ করা হয়েছে।

বুধবার দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এ অর্থ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। এ সময় উপজেলার চারটি ইউনিয়ন ও একটি পৌরসভার মোট ৬৪ জন অসহায় নারী ও পুরুষের মধ্যে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে বরাদ্দকৃত ২ লাখ ৫০ হাজার টাকা প্রদান করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সাথী দাসের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতের কেন্দ্রীয় কমিটির শুরা সদস্য ও রাজবাড়ী জেলা জামায়াতের অ্যাডভোকেট নুরুল ইসলাম, এশিয়া হিউম্যান রাইচ ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান নূর আলম সিদ্দিক, উপজেলা জামায়াতের আমির গোলাম আজম মীর, বায়তুল মাল সম্পাদক আইয়ুব আলী, গোয়ালন্দ পৌর জামায়াতের সাংগঠনিক সম্পাদক মেহেদুল হাসান আক্কাস, ছোট ভাকলা ইউনিয়ন সেক্রেটারি ইমরান হোসেনসহ বিভিন্ন স্তরের নেতারা।

অনুষ্ঠানে বাংলাদেশ জামায়াতের কেন্দ্রীয় কমিটির শুরা সদস্য ও রাজবাড়ী জেলা জামায়াতে ইসলামীর অ্যাডভোকেট মো. নুরুল ইসলাম বলেন, সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো একটি গুরুত্বপূর্ণ মানবিক দায়িত্ব। বিশেষ করে ঈদের মতো উৎসবের সময় অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে এ ধরনের উদ্যোগের গুরুত্ব অপরিসীম। তিনি উল্লেখ করেন, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য নূরুন্নিসা সিদ্দকার অনুকূলে সামাজিক নিরাপত্তা কর্মসূচির অংশ হিসেবে এ সহায়তা কার্যক্রম পরিচালিত হচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের মানবিক সহায়তা অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠান শেষে উপকারভোগীদের হাতে আনুষ্ঠানিকভাবে অর্থ তুলে দেওয়া হয়।

এমএইচ

ফতুল্লায় কারখানা মালিক খুন, নারী কর্মী আটক

ফতুল্লায় জাহাগিরিয়া সম্প্রদায়ের ঈদ উদযাপন

শোলাকিয়া ঈদ জামাতের নিরাপত্তায় বিজিবি মোতায়েন

আরিচা-পাটুরিয়া ঘাটে যানবাহনের চাপ, বৃষ্টিতে ভিজে ভোগান্তিতে যাত্রীরা

ধামরাইয়ে গরু বিক্রেতাকে পিটিয়ে হত্যার অভিযোগ

ডাক্তারদের নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী

কোরবানির গরু চুরি করতে গিয়ে যুবক আটক

টঙ্গীতে সেফটি ট্যাংকি বিস্ফোরণে কিশোরের মৃত্যু

পাটুরিয়া-দৌলতদিয়ায় এক ঘণ্টা পর ফেরি চলাচল স্বাভাবিক

ভ্যানচালককে মারধরের জেরে দুই পক্ষের সংঘর্ষে আহত ১০