হোম > সারা দেশ > ঢাকা

ফরিদপুর-১ আসনে প্রথমবার জামায়াত প্রার্থীর বিজয়

উপজেলা প্রতিনিধি, বোয়ালমারী (ফরিদপুর)

ছবি: আমার দেশ

ফরিদপুর-১ আসনে সংসদ সদস্য নির্বাচিত হলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ড. ইলিয়াস মোল্লা। বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার পর বোয়ালমারী-আলফাডাঙ্গা ও মধুখালী—এই তিন উপজেলার ফলাফল ঘোষণা করা হলে দাঁড়িপাল্লা প্রতীকে তিনি বেসরকারিভাবে বিজয়ী হন।

নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। তিন উপজেলার মোট ১৯৭টি কেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়।

উপজেলা ভিত্তিক ফলাফলে দেখা যায়, বোয়ালমারী উপজেলায় দাঁড়িপাল্লা প্রতীকে ড. ইলিয়াস মোল্লা পান ৬৮ হাজার ৪৩৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষ প্রতীকের খন্দোকার নাসিরুল ইসলাম পান ৫৮ হাজার ৬৩১ ভোট।

আলফাডাঙ্গা উপজেলায় দাঁড়িপাল্লা প্রতীকের প্রাপ্ত ভোট ২৯ হাজার ৮০৯। সেখানে ধানের শীষ প্রতীক পায় ১৪ হাজার ১৫৪ ভোট।

মধুখালী উপজেলায় দাঁড়িপাল্লা প্রতীক পায় ৫৬ হাজার ৭৭৯ ভোট এবং ধানের শীষ প্রতীক পায় ৫৩ হাজার ৫০২ ভোট।

তিন উপজেলার সম্মিলিত ফলাফলে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী ড. ইলিয়াস মোল্লা মোট ২৮ হাজার ৭৭৫ ভোটের ব্যবধানে বিজয়ী হন।

এ আসনে মোট ভোটার সংখ্যা ছিল ৫ লাখ ১০ হাজার ৫৪০ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৫৯ হাজার ৩৩৫, নারী ভোটার ২ লাখ ৫১ হাজার ২০৪ এবং হিজড়া ভোটার ১ জন।

ফলাফল ঘোষণার পর বিভিন্ন এলাকায় সমর্থকদের আনন্দ মিছিল ও উচ্ছ্বাস লক্ষ্য করা গেছে। সাধারণ ভোটারদের অনেকেই এই ফলাফলকে একটি ঐতিহাসিক পরিবর্তন হিসেবে দেখছেন।

ফুটবল খেলাকে কেন্দ্র করে পুরুষশূন্য দুই গ্রাম, মামলায় আসামি ৩৯

জামালপুরে জ্ঞানের আলো ছড়াচ্ছে ভাষাসৈনিক মতি মিয়া পাঠাগার

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি প্রবাসী নিহত

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ঝুট ব্যবসায়ীকে হত্যার অভিযোগ

নিয়ম ভেঙে জ্বালানি বিক্রি, ভিডিও করতেই সাংবাদিকদের ওপর হামলা

বিএনপির কার্যালয় ও দোকানে আ.লীগের হামলা-ভাঙচুর, আহত ২০

কুলিয়ারচরে সদ্য ইসলাম ধর্ম গ্রহণকারী যুবককে গ্রেপ্তার

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ট্রাকচাপায় নিহত ২, আহত ২

ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর সংঘর্ষে ওসিসহ আহত ২০

মাদক মামলার আসামির স্ত্রীর সঙ্গে পরকীয়ার অভিযোগ, এএসআইকে গণপিটুনি