হোম > সারা দেশ > ঢাকা

গোপালগঞ্জে আজও ১৪৪ ধারা জারি

জেলা প্রতিনিধি, গোপালগঞ্জ

গোপালগঞ্জ জেলায় আজ রোববারও ১৪৪ ধারা জারি করেছেন জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান। এদিন সকাল ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত ১৪৪ জারি থাকবে।

শনিবার রাতে জেলা প্রশাসকের কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ফৌজদারি কার্যবিধি ১৮৯৮ এর ১৪৪ ধারায় এটি জারি থাকবে।এ ধারা অনুযায়ী সকাল ৬ টা থেকে রাত ৮টা পর্যন্ত জেলার যেকোনো স্থানে যে কোন ধরণের সভা, মিছিল বা জনসমাবেশ নিষিদ্ধ থাকবে। পরীক্ষার্থী, শিক্ষার্থী, সরকারি অফিস এবং জরুরি পরিষেবাসমূহ ১৪৪ ধারার আওতামুক্ত থাকবে বলে ওই প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রাসেল মুন্সি জানান, শনিরার রাত ৮টা থেকে জেলায় রোববার সকাল ৬টা পর্যন্ত কারফিউ বলবদ রয়েছে। কারফিউ শেষ হওয়ার সাথে সাথে ১৪৪ ধারার কার্যক্রম শুরু হবে। চলবে রাত ৮টা পর্যন্ত।

সংবাদ সম্মেলন করে দল ছাড়ার ঘোষণা উপজেলা আ.লীগ সভাপতির

হাসিনাকে ফিরিয়ে আনতে চাওয়া ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

মুকসুদপুরে ৫৩ আ.লীগ নেতাকর্মীর বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসির দপ্তর ঘেরাও

টুঙ্গিপাড়ায় পুলিশের গাড়িতে আগুন, মামলার বাদী এসআইকে কোপাল আ.লীগ নেতাকর্মীরা

এসপি জাহাঙ্গীরকে বরখাস্তের প্রক্রিয়া, বিভাগীয় মামলা ঢাকায়

বিএনপি নেতাদের ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর ও অগ্নিসংযোগ করছে নিষিদ্ধ আ.লীগ

গোপালগঞ্জে জুলাই স্মৃতিস্তম্ভ ভেঙ্গে ফেলেছে নিষিদ্ধ আ.লীগ

গোপালগঞ্জে হাদি চত্বর ভাঙচুর

ফেনী-গোপালগঞ্জে এসপি রদবদল