হোম > সারা দেশ > ঢাকা

কালিয়াকৈরে শিশুকে ধর্ষণের অভিযোগ

উপজেলা প্রতিনিধি, কালিয়াকৈর (গাজীপুর)

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সূত্রাপুর উত্তর গজারিয়া এলাকায় সোমবার সন্ধ্যায় এক কন্যা শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী শিশুটি উত্তর গজারিয়া এলাকার অখিল চন্দ্র মনি দাসের মেয়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার উত্তর গজারিয়া এলাকার হরেন্দ্র চন্দ্র মনিদাস (৩৫) শিশুটিকে পূজা দেখানোর কথা বলে নিজের বাড়িতে নিয়ে যায়। কিছুক্ষণ পর শিশুটির মেজো বোন সিনথিয়া মনি দাস তাকে খুঁজতে হরেন্দ্রর বাড়িতে গিয়ে ডাকাডাকি করে। দীর্ঘ সময় পর টয়লেটের দরজা খুলে হরেন্দ্র দৌড়ে পালিয়ে যায়।

এ সময় টয়লেটের ভিতর থেকে শিশুটিকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য তাকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

সংবাদ পেয়ে মঙ্গলবার দুপুরে কালিয়াকৈর থানা পুলিশ শিশুটিকে উদ্ধার করে। এ রিপোর্ট লেখা পর্যন্ত কালিয়াকৈর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

গোয়ালন্দে চড়ক মেলায় হাজারো দর্শনার্থীর ঢল

মহিষের গাড়িতে বর্ণাঢ্য বৈশাখ

প্রধানমন্ত্রীর গাড়িবহর আটকে বিএনপি নেতার মুক্তির দাবি

বিএনপির জন্য ১৭ বছর পর ভাত খেলেন ইনু মিয়া

সাভারে ছাত্রলীগ নেতা কোটি টাকার হেরোইনসহ আটক

কালুখালীতে বর্ণাঢ্য আয়োজনে বাংলা ১৪৩৩ বর্ষবরণ

মির্জাপুরে হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু, ভর্তি ২০

ফ্রিল্যান্সিংয়ের জন্য প্রকল্প নেওয়ার কাজ চালিয়ে যাচ্ছি : প্রযুক্তি মন্ত্রী

টাঙ্গাইলে প্রধানমন্ত্রীর সফর একটি ঐতিহাসিক মুহূর্ত: কৃষিমন্ত্রী

কিশোরগঞ্জে শিল্প ও বাণিজ্য মেলার উদ্বোধন