হোম > সারা দেশ > ঢাকা

ছাত্রশিবিরের ‘অদম্য জুলাই মিছিল’, গণহত্যার বিচার ও গণভোটের রায় বাস্তবায়ন দাবি

স্টাফ রিপোর্টার, টঙ্গী (গাজীপুর)

জুলাই অভ্যুত্থান-২০২৪-এর গণহত্যার বিচার, গণভোটের রায় বাস্তবায়ন এবং জুলাই সনদ কার্যকরের দাবিতে গাজীপুরের টঙ্গীতে ‘অদম্য জুলাই মিছিল’ কর্মসূচি পালন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের টঙ্গী মডেল শাখা।

বুধবার বিকেলে আসরের নামাজের পর টঙ্গীর গাজীপুরা এলাকায় তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসার সামনে থেকে মিছিলটি বের হয়। পরে মিছিলটি ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করে টঙ্গীর চেরাগআলী এলাকায় গিয়ে শেষ হয়। সেখানে একটি সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

মিছিলে অংশ নেওয়া নেতাকর্মীরা জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের হত্যার বিচার দ্রুত সম্পন্ন, গণভোটের রায় বাস্তবায়ন এবং জুলাইয়ের শহীদদের স্মৃতি ও আত্মত্যাগের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে বিভিন্ন স্লোগান দেন।

এ সময় জুলাই গণঅভ্যুত্থানে শহীদ শাকিল পারভেজ, শহীদ নাসির ইসলামসহ তা’মীরুল মিল্লাতের পাঁচ শহীদ এবং সব শহীদের হত্যার বিচারের দাবিতে স্লোগানে মুখর হয়ে ওঠে টঙ্গীর রাজপথ।

কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক আমিরুল ইসলাম। এছাড়া টঙ্গী মডেল শাখার সভাপতি মঈনুল ইসলাম, সেক্রেটারি মর্তুজা হাসান ফুয়াদসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে আমিরুল ইসলাম বলেন, “জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের খুনিদের সঙ্গে কোনো ধরনের আপস করা যাবে না। যারা এই গণহত্যার সঙ্গে জড়িত, তাদের প্রত্যেককে আইনের আওতায় এনে দ্রুত ও সুষ্ঠু বিচারের ব্যবস্থা করতে হবে।”

তিনি আরও বলেন, “জনগণের প্রত্যাশা অনুযায়ী গণভোটের রায় যথাযথভাবে বাস্তবায়ন করতে হবে এবং জুলাই সনদ কার্যকর করতে হবে।”

সংবাদ সম্মেলন করে দল ছাড়ার ঘোষণা উপজেলা আ.লীগ সভাপতির

হাসিনাকে ফিরিয়ে আনতে চাওয়া ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

মুকসুদপুরে ৫৩ আ.লীগ নেতাকর্মীর বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসির দপ্তর ঘেরাও

টুঙ্গিপাড়ায় পুলিশের গাড়িতে আগুন, মামলার বাদী এসআইকে কোপাল আ.লীগ নেতাকর্মীরা

এসপি জাহাঙ্গীরকে বরখাস্তের প্রক্রিয়া, বিভাগীয় মামলা ঢাকায়

বিএনপি নেতাদের ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর ও অগ্নিসংযোগ করছে নিষিদ্ধ আ.লীগ

গোপালগঞ্জে জুলাই স্মৃতিস্তম্ভ ভেঙ্গে ফেলেছে নিষিদ্ধ আ.লীগ

গোপালগঞ্জে হাদি চত্বর ভাঙচুর

ফেনী-গোপালগঞ্জে এসপি রদবদল