হোম > সারা দেশ > ঢাকা

আড়াইহাজারে শিক্ষকের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

উপজেলা প্রতিনিধি, আড়াইহাজার (নারায়ণগঞ্জ)

ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের আড়াইহাজার পৌরসভার নোয়াপাড়া এলাকায় এক শিক্ষকের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা হয়েছে। বুধবার দিবাগত রাতে সংঘবদ্ধ ডাকাত দল ওই বাড়ি থেকে স্বর্ণালংকার, নগদ টাকা ও মূল্যবান মালামাল লুট করে নিয়ে গেছে।

ভুক্তভোগী অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক লোকমান হোসেন জানান, রাত ১টার দিকে ১৫ থেকে ২০ জনের একটি ডাকাত দল তার দোতলা বাড়ির কেঁচিগেট ভেঙে ভেতরে ঢোকে। পরে বড় ছুরি হাতে ভয় দেখিয়ে তার স্ত্রী ও দুই মেয়েকে জিম্মি করে ফেলে। একপর্যায়ে ডাকাতেরা বাড়ির তিনটি কক্ষে তাণ্ডব চালিয়ে তছনছ করে। এ সময় তারা প্রায় তিন ভরি স্বর্ণালংকার, নগদ ২০ হাজার টাকা এবং অন্যান্য মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে যায়।

তিনি আরও বলেন, ডাকাতদের হাতে ধারালো অস্ত্র থাকায় পরিবারের সদস্যরা আতঙ্কে কিছুই করতে পারেননি। পুরো ঘটনা ঘটে খুব অল্প সময়ের মধ্যে।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলাউদ্দিন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

কটিয়াদীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বউ-শাশুড়ির নিহত

মোটরসাইকেল সংঘর্ষে দুই স্কুল ছাত্র নিহত

মুকসুদপুরে বজ্রপাতে কৃষক নিহত

মায়ের জানাজায় এসে ছেলের মৃত্যু, এলাকায় শোক

মালয়েশিয়ায় হৃদরোগে কটিয়াদীর যুবকের মৃত্যু

কটিয়াদীতে জামায়াতের মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

প্রশাসনের নাম ভাঙিয়ে চাঁদা দাবি, বিএনপি নেতা গ্রেপ্তার

কাপাসিয়ায় সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে তিন সন্তানের জনক আটক

চরাঞ্চলের সংঘাত রাজনৈতিক নয়, বংশগত ও সামাজিক