হোম > সারা দেশ > ঢাকা

রাজৈরে কিশোরের আত্মহত্যা, কারণ এখনো অজানা

উপজেলা প্রতিনিধি, রাজৈর (মাদারীপুর)

মাদারীপুরের রাজৈর উপজেলার আমগ্রাম ইউনিয়নের বনেরবাড়ি গ্রামে বাপন বাড়ৈ (১৭) নামের এক কিশোর গলায় রশি দিয়ে আত্মহত্যা করেছেন।

সোমবার গভীর রাতে নিজ বাড়িতে এই ঘটনা ঘটে বলে জানা গেছে। নিহত বাপন বাড়ৈ ওই গ্রামের খোকন বাড়ৈয়ের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, পরিবারের সদস্যরা রাতে তাকে ঘরে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে খবর পেয়ে মঙ্গলবার সকালে রাজৈর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন এবং লাশ উদ্ধার করে মাদারীপুর মর্গে পাঠানোর ব্যবস্থা করেন।

রাজৈর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুদ খান জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি আত্মহত্যা। তবে ময়নাতদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

মুকসুদপুরে ছেলের দাফন শেষে মায়ের মৃত্যু

টুঙ্গিপাড়ায় বিএনপি ও যুবদলের অফিসে অগ্নিসংযোগ করছে আ.লীগ

ব্যবহার করলেই হবে না, নতুন প্রযুক্তি উদ্ভাবন করতে হবে: তথ্যপ্রযুক্তি মন্ত্রী

দেশে খাদ্যের কোনো ঘাটতি হতে দেওয়া হবে না: খাদ্যমন্ত্রী

আমার দেশ-এ সংবাদ প্রকাশের পর বিএনপির দুই নেতা বহিষ্কার

ঢাকাস্থ দুপচাঁচিয়া পরিবারের সাধারণ সম্পাদক ইয়াছিন আলী আর নেই

কালিয়াকৈরের পল্লী বিদ্যুৎ এলাকা রণক্ষেত্র, ম্যাজস্ট্রেটের গাড়ি ভাঙচুর

পদ্মার এক কাতল ও দুই চিতল বিক্রি হলো লাখ টাকার ওপরে

ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ: নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগের ২০ নেতাকর্মী গ্রেপ্তার

মাস্টারকে মুক্তির আশ্বাসে শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ফেরি চলাচল শুরু