হোম > সারা দেশ > ঢাকা

মন গলেনি ডাকাতদের, নিয়ে গেল মায়ের চিকিৎসার টাকা

উপজেলা সংবাদদাতা, (শ্রীপুর) গাজীপুর

গাজীপুরের শ্রীপুরে এক সৌদি প্রবাসীর বাড়িতে অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতির ঘটনা ঘটেছে। শুক্রবার রাতে উপজেলার গোসিঙ্গা ইউনিয়নের নয়াপাড়া গ্রামে রৌশন আলীর বাড়িতে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী পরিবারের সদস্যরা জানান, মায়ের অসুস্থতার খবর শুনে শুক্রবার মাকে দেখতে আসেন তিন মেয়ে। রাতে দরজা ভেঙে ঘরে ঢোকে ৮-১০ জনের একটি ডাকাতদল। এ সময় চিৎকার দিলে সবাইকে অস্ত্রের মুখে রেখে দেড় লাখ টাকা, চার ভরি স্বর্ণ, চারটি মোবাইলফোনসহ বিভিন্ন জিনিসপত্র নিয়ে যায় তারা।

বাড়ির মালিক রৌশন আলীর ছোট ভাই নাজমুল বলেন, গতকাল আমার মা স্ট্রোক করেন। পরে তাকে শ্রীপুর হাসপাতালে নেয়া হয়। পরে ময়মনসিংহ মেডিকেল কলেজে হাসপাতালে নেয়ার পরামর্শ দেন চিকিৎসক। খবর পেয়ে বাড়িতে আসেন আমার তিন বোন। কিন্তু রাতে ঘরে ডাকাত ঢুকে মায়ের চিকিৎসার জন্য আলমারিতে রাখা সব টাকা নিয়ে। আমার মা স্ট্রোক করেছে এ কথা বলে কান্নাকাটি করলেও তাদের মন গলেনি।

শ্রীপুর থানার ওসি জয়নাল আবেদীন মণ্ডল বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। বিস্তারিত পরবর্তীতে জানানো হবে।

পাকুন্দিয়ায় পহেলা বৈশাখে বোরো ধান কর্তন উৎসব

শিবচরে পহেলা বৈশাখে ফিরল বিলুপ্তপ্রায় দাড়িয়াবান্ধা

ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে এআই হ্যাকাথন ঘোষণা

শরীয়তপুর জ্বর-কাশি নিয়ে ভর্তি, হামে আবারো শিশুর মৃত্যু

ধরা পড়ে ৪০০ বস্তা চাল ফেলে উধাও ট্রাক চালক ও হেলপার

নারায়ণগঞ্জে ঝুট নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, ৩ নেতা গ্রেপ্তার

গোয়ালন্দে চড়ক মেলায় হাজারো দর্শনার্থীর ঢল

মহিষের গাড়িতে বর্ণাঢ্য বৈশাখ

প্রধানমন্ত্রীর গাড়িবহর আটকে বিএনপি নেতার মুক্তির দাবি

বিএনপি ক্ষমতায় আসায় ১৭ বছর পর ভাত খেলেন ইনু মিয়া