হোম > সারা দেশ > ঢাকা

শ্রীপুরে কাঁঠাল পাতা সংগ্রহ করতে গিয়ে মারধরের শিকার ৬৫ বছরের বৃদ্ধ

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের শ্রীপুরে ছাগলের জন্য কাঁঠাল পাতা সংগ্রহ করতে গিয়ে একটি ছোট ডাল কাটার ঘটনাকে কেন্দ্র করে ৬৫ বছর বয়সী এক বৃদ্ধকে বেদড়ক মারধরের অভিযোগ উঠেছে।

হামলায় তার হাতের দুটি আঙুল গুরুতরভাবে থেঁতলে রক্তাক্ত করা হয়েছে। ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

ভুক্তভোগী মো. সোলাইমান (৬৫), বরমী ইউনিয়নের সিটপাড়া (কাদিরাপাড়া) এলাকার বাসিন্দা। তিনি জানান, গত ২১ ফেব্রুয়ারি দুপুরে নিজের ছাগলের খাবারের জন্য একটি কাঁঠাল গাছ থেকে ছোট একটি ডাল কাটেন। এ ঘটনাকে কেন্দ্র করে প্রতিবেশী আলাল ক্ষিপ্ত হয়ে পূর্ব শত্রুতার জেরে তার ওপর হামলা চালায়।

অভিযোগ রয়েছে, আলাল আরও কয়েকজনকে সঙ্গে নিয়ে দেশীয় অস্ত্রসহ সোলাইমানের বসতবাড়িতে ঢুকে তাকে উঠানে পেয়ে এলোপাতাড়ি মারধর শুরু করে। একপর্যায়ে ধারালো দা দিয়ে মাথায় কোপ দেওয়ার চেষ্টা করলে তিনি হাত দিয়ে ঠেকান। এতে তার ডান হাতের দুটি আঙুল গুরুতরভাবে কেটে যায়, নখ উঠে যায় এবং আঙুল থেঁতলে রক্তাক্ত জখম হয়। এছাড়া লাঠির আঘাতে শরীরের বিভিন্ন স্থানে আঘাতপ্রাপ্ত হন তিনি।

পরবর্তীতে তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসা প্রদান করা হয়। বর্তমানে তিনি বাড়িতেই চিকিৎসাধীন রয়েছেন।

এ বিষয়ে অভিযুক্ত আলালকে বাড়িতে পাওয়া যায়নি। তবে তার পরিবারের পক্ষ থেকে জানানো হয়, কাঁঠাল পাতা সংগ্রহকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে বিরোধের জেরে এ ঘটনা ঘটে এবং মারধরের বিষয়টি স্বীকার করা হয়।

স্থানীয়দের দাবি, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এ ধরনের সহিংসতা উদ্বেগজনক এবং দোষীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ জরুরি।

নারী ইউপি সদস্য আনোয়ারা বেগম বলেন, অভিযুক্ত আলাল গ্রাম্য সালিশ বৈঠকের কর্ণপাত করে না, বৃদ্ধ ব্যক্তিকে মারধর করেছে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া জরুরি।

এ ব্যাপারে শ্রীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাছির আহমেদ বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

গোয়ালন্দে চড়ক মেলায় হাজারো দর্শনার্থীর ঢল

মহিষের গাড়িতে বর্ণাঢ্য বৈশাখ

প্রধানমন্ত্রীর গাড়িবহর আটকে বিএনপি নেতার মুক্তির দাবি

বিএনপি ক্ষমতায় আসায় ১৭ বছর পর ভাত খেলেন ইনু মিয়া

সাভারে ছাত্রলীগ নেতা কোটি টাকার হেরোইনসহ আটক

কালুখালীতে বর্ণাঢ্য আয়োজনে বাংলা ১৪৩৩ বর্ষবরণ

মির্জাপুরে হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু, ভর্তি ২০

ফ্রিল্যান্সিংয়ের জন্য প্রকল্প নেওয়ার কাজ চালিয়ে যাচ্ছি : প্রযুক্তি মন্ত্রী

টাঙ্গাইলে প্রধানমন্ত্রীর সফর একটি ঐতিহাসিক মুহূর্ত: কৃষিমন্ত্রী

কিশোরগঞ্জে শিল্প ও বাণিজ্য মেলার উদ্বোধন