হোম > সারা দেশ > ঢাকা

আড়াইহাজারে অগ্নিকাণ্ডে ১০ লাখ টাকার ক্ষতি

তুলার কারখানায় আগুন

উপজেলা প্রতিনিধি, আড়াইহাজার (নারায়ণগঞ্জ)

ছবি: আমার দেশ

নারায়ণগঞ্জ আড়াইহাজারে তুলা তৈরির একটি কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার সকালে আড়াইহাজার থানাধীন ফতেপুর ইউনিয়নের লালুরকান্দি এলাকায় এ ঘটনা ঘটে।

আগুনে ক্ষতিগ্রস্ত কারখানার মালিক স্থানীয় মো. সামাদ। তিনি লালুরকান্দি এলাকার মৃত রহমান মেম্বারের ছেলে। অগ্নিকাণ্ডে তুলা, গার্মেন্টস ঝুটসহ কারখানার বিভিন্ন যন্ত্রপাতি পুড়ে অন্তত ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে মালিকপক্ষের দাবি।

স্থানীয় সূত্র জানায়, সকালে হঠাৎ করে কারখানার ভেতর থেকে ধোঁয়া উঠতে দেখা যায়। কিছুক্ষণের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে তুলা, গার্মেন্টস ঝুট ও যন্ত্রাংশে। আগুনে তুলা তৈরির তিনটি মেশিন, একটি মোটরসহ কারখানার একটি বড় অংশ পুড়ে যায়।

খবর পেয়ে আড়াইহাজার উপজেলা ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। এ সময় আড়াইহাজার থানার পুলিশ ও স্থানীয় বাসিন্দারাও আগুন নেভাতে সহায়তা করে। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

এ বিষয়ে আড়াইহাজার থানার পুলিশ পরিদর্শক (ওসি) মো. আলাউদ্দিন বলেন, ‘বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই আগুনের সূত্রপাত হতে পারে। মেশিন পুড়ে কারখানার ব্যাপক ক্ষতি হয়েছে। তবে এখনই বলতে পারছি না কী পরিমাণ ক্ষতি হয়েছে।’

আড়াইহাজার ফায়ার স্টেশনের ইনচার্জ রবিউল বলেন, ‘প্রাথমিকভাবে আমরা ধারণা করছি, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লেগেছে। ঝুটের গোডাউনের পাশেই তুলা তৈরির কারখানা হওয়ায় আগুন কারখানায় ছড়িয়ে পড়ে এবং ব্যাপক ক্ষতি হয়। আগুনে ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে পরবর্তী সময়ে জানানো হবে।

এসআই

পুলিশের উপর হামলা, হাতকড়া পরা আসামিকে ছিনিয়ে নিলেন আ.লীগ কর্মীরা

ঝুট ব্যবসার নিয়ন্ত্রণে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে ককটেল বিস্ফোরণ

পরীক্ষাকেন্দ্রে দায়িত্বে অবহেলা না করতে কঠোর নির্দেশনা শিক্ষামন্ত্রীর

বন্ধ জুট মিলগুলো চালু করতে কাজ করছে সরকার: পাট প্রতিমন্ত্রী

দৌলতদিয়ায় গভীর রাতে অভিযান, ১০ জনের কারাদণ্ড

সংরক্ষিত আসনে এমপি মনোনীত হেলেন জেরিন খান

শ্রীপুরে আলোচিত ইমামের মেয়ে অপহরণ মামলায় আরেক আসামি গ্রেপ্তার

নরসিংদীতে পৃথক ঘটনায় দুই লাশ উদ্ধার

আড়াইহাজারের সাবেক ছাত্রলীগ সভাপতি মামুন আটক

শ্রীপুরে ইটভাটায় জেলা প্রশাসনের অভিযান, ৩ লাখ টাকা জরিমানা