হোম > সারা দেশ > ঢাকা

গোপালগঞ্জে তিন অবৈধ ইট ভাটাকে ৯ লাখ টাকা জরিমানা

জেলা প্রতিনিধি, গোপালগঞ্জ

গোপালগঞ্জে তিন ইট অবৈধ ভাটাকে ৯ লাখ টাকা জরিমানা ও উৎপাদন কার্যক্রম বন্ধ করে দিয়েছে পরিবেশ অধিদপ্তর। মঙ্গলবার দিনব্যাপী পরিবেশ অধিদপ্তরের গোপালগঞ্জ জেলা কার্যালয়ের উদ্যোগে সদর উপজেলার অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় শেখ ব্রিকস, মোল্লা ব্রিকস ও গাজী ব্রিকসকে জরিমানা ধার্য করে আদায় করা হয়।

পরিবেশ অধিদপ্তরের মনিটরিং এন্ড এনফোর্সমেন্ট উইং এর এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. সাজ্জাদ জাহিদ রাতুল মোবাইল কোর্টে বিচারিক দায়িত্ব পালন করেন ।

এতে প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তরের গোপালগঞ্জ জেলা কার্যালয়ের পরিদর্শক মনিরুজ্জামান শেখ। এসময় আরও উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তরের গোপালগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মাহফুজুর রহমানসহ অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

এ অভিযানে গোপালগঞ্জ জেলা পুলিশ, আনসার বাহিনী ও ফায়ার সার্ভিস সহযোগিতা প্রদান করে।

সহকারী পরিচালক মাহফুজুর রহমান জানান, গোপালগঞ্জ জেলার সদর উপজেলায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) এর বিভিন্ন ধারা লঙ্ঘনের অপরাধে ৩ টি ইট ভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এসময় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। পাশাপাশি স্কেভেটর/পেলোডারের সাহায্যে ইট ভাটার কিলন ভেঙ্গে কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়। সেই সাথে ৯ লাখ টাকা জরিমানা ধার্য করে আদায় করা হয়। জেলায় বায়ু দূষণ নিয়ন্ত্রণে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানান ওই কর্মকর্তা।

মুকসুদপুরে বজ্রপাতে কৃষক নিহত

মায়ের জানাজায় এসে ছেলের মৃত্যু, এলাকায় শোক

মালয়েশিয়ায় হৃদরোগে কটিয়াদীর যুবকের মৃত্যু

কটিয়াদীতে জামায়াতের মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

প্রশাসনের নাম ভাঙিয়ে চাঁদা দাবি, বিএনপি নেতা গ্রেপ্তার

কাপাসিয়ায় সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে তিন সন্তানের জনক আটক

চরাঞ্চলের সংঘাত রাজনৈতিক নয়, বংশগত ও সামাজিক

টানা ৪১ দিন জামাতে নামাজ আদায়, সাইকেল উপহার পেল ৯ কিশোর

দৌলতদিয়া ফেরিঘাটে আবারো নদীতে বাস, তদন্ত কমিটি