হোম > সারা দেশ > ঢাকা

তারেক রহমানের পক্ষ থেকে টঙ্গীতে দুস্থদের মাঝে ঈদ বস্ত্র বিতরণ

স্টাফ রিপোর্টার, টঙ্গী (গাজীপুর)

গাজীপুরের টঙ্গীতে দুস্থ ও অসহায়দের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে এই বস্ত্র বিতরণ করা হয়।

বুধবার দুপুরে দত্তপাড়া সমাজ কল্যাণ রোডে আমান সরকার বাড়ির প্রাঙ্গণে আয়োজিত এ বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক রাকিব উদ্দিন সরকার পাপ্পু।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বিএনপি সবসময় সাধারণ মানুষের পাশে ছিল, আছে এবং থাকবে। তারেক রহমানের নির্দেশনায় আমরা চেষ্টা করছি সমাজের অসহায় ও দুস্থ মানুষের মুখে হাসি ফোঁটাতে। ঈদের আনন্দ যেন সবার মাঝে সমানভাবে ছড়িয়ে পড়ে, সেটিই আমাদের লক্ষ্য। বর্তমান পরিস্থিতিতে জনগণের পাশে দাঁড়ানোই বিএনপির মূল রাজনীতি এবং ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে।

৪৬ নম্বর ওয়ার্ড কাউন্সিল পদপ্রার্থী মোক্তার হোসেন সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সাবেক শ্রম বিষয়ক সম্পাদক মো. নবীন হোসেন, বিএনপি নেতা সিরাজুল ইসলাম, যুবদল নেতা আনোয়ার হোসেন, কামরুজ্জামান হৃদয় এবং ছাত্রনেতা ইয়াসির সরকার ইয়মনসহ স্থানীয় নেতৃবৃন্দ।

প্রধানমন্ত্রী ঈদ উপহার পেলো ধামরাইয়ের ৫ শতাধিক অসহায় মানুষ

আইসক্রিম বিক্রেতার হারানো টাকা উদ্ধার করে নৌ-পুলিশের দৃষ্টান্ত

জ্বালানি তেলের কৃত্রিম সংকট রোধে ধনবাড়ীতে অভিযান

জুনের শেষ সপ্তাহে হেলথ কার্ড বিতরণ শুরু: স্বাস্থ্যমন্ত্রী

প্রেমিকাকে ছুরিকাঘাত করে প্রেমিক উধাও, অবশেষে মৃত্যু

ঐতিহ্যবাহী শোলাকিয়া জামাত হবে সকাল ১০টায়

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ১২ কিলোমিটার যানজট

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে থেমে থেমে চলছে যানবাহন

কোটালীপাড়ায় সাংবাদিকের ওপর হামলা: ৪ দফা দাবিতে স্ত্রীর সংবাদ সম্মেলন

টঙ্গীতে তিন পুলিশ সদস্যকে মারধর করায় গ্রেপ্তার যুবক