হোম > সারা দেশ > ঢাকা

সাভারে মাদক ব্যবসায়ী পিতা-পুত্রের শাস্তির দাবিতে মানববন্ধন

স্টাফ রিপোর্টার, সাভার

সাভারের পাথালিয়া ইউনিয়নে মাদক ব্যবসায়ী মজিবুর রহমান ও তার পুত্র সৈকতের দীর্ঘদিনের অত্যাচার ও সন্ত্রাসে অতিষ্ঠ হয়ে উঠেছেন স্থানীয় বাসিন্দারা। তাদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে সোমবার দুপুরে বিক্ষুব্ধ জনতা ঢাকা-আরিচা মহাসড়কের বেলতলা এলাকায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে। এ মানববন্ধন ও বিক্ষোভে মিছিলে বিভিন্ন শ্রেণী পেশার কয়েক’শ মানুষ অংশ নেন।

স্থানীয় সূত্রে জানা যায়, মজিবুর রহমান ও তার ছেলে সৈকত এলাকায় মাদক ব্যবসার পাশাপাশি চাঁদাবাজি এবং নিরীহ মানুষকে হয়রানির অভিযোগে কুখ্যাতি অর্জন করে। তাদের বিরুদ্ধে বহুবার পুলিশে অভিযোগ করা হলেও অজানা কারণে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে মানববন্ধন থেকে দাবি করেন বাসিন্দারা।

মানববন্ধন থেকে বক্তারা বলেন, “মাদকের থাবায় আমাদের সন্তানরা ধ্বংস হচ্ছে, আর কতকাল চোখ বন্ধ করে থাকব?”। এসময় মজিবুর ও তার পুত্রকে দ্রুত গ্রেফতার করে শাস্তি না হওয়া পর্যন্ত আন্দোলন কর্মসূচি চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেন তারা।

“মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে সাভারবাসীর রুখে দাঁড়ানো এই সংগ্রামে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ কামনা করছে সাধারণ মানুষ।” এ বিষয়ে আশুলিয়ায় থানার ওসি (তদন্ত) কামাল হোসেন বলেন আলোচিত পিতা পুত্রের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

সীমিত আয়ের মানুষের জন্য স্বল্পমূল্যে ইফতার বাজার

বিএনপির ভোট চাইতে গিয়ে ভাঙল সংসার, দুই কন্যাকে নিয়ে অসহায় লাইজী

বেড়িবাঁধের গাছ কেটে নেয়া সেই বিএনপি নেতার পদ স্থগিত

মুকসুদপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই স্কুল ছাত্র নিহত

ধামরাইয়ে ইটবোঝাই ট্রাকের চাপায় শিক্ষার্থী নিহত

গাড়ি প্রবেশে বাধা হওয়ায় বেরিবাঁধের গাছ কেটে দিলেন বিএনপি নেতা

সাংবাদিকের বিরুদ্ধে মানববন্ধন, প্রতিবাদে সরব কোটালীপাড়া সাংবাদিক ফোরাম

মাদারীপুরে আবারও দুই পক্ষের পাল্টাপাল্টি ধাওয়া ও ককটেল বিস্ফোরণ

ঈশ্বরদীতে বেলারুশ নাগরিককে প্রাইভেটকারে চাপা দেওয়ার চেষ্টা, চালক আটক

নারায়ণগঞ্জ কারাগার থেকে বের হওয়ার এক ঘণ্টা পরেই যুবক খুন