হোম > সারা দেশ > ঢাকা

হত্যাকাণ্ডের ১০ ঘণ্টার মধ্যে আসামি গ্রেপ্তার

জেলা প্রতিনিধি, ফরিদপুর

ফরিদপুরে তিনজনকে কুপিয়ে হত্যার পলাতক আসামি আকাশ (২৮) কে যৌথ বাহিনী গ্রেপ্তার করেছে। হত্যাকাণ্ডের ১০ ঘণ্টা পর মঙ্গলবার সকাল ৬টায় তাকে গ্রেপ্তার করা হয়েছে । এসময় তার কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত কোদাল উদ্ধার করা হয়।

মঙ্গলবার দুপুর ২টায় ফরিদপুর জেলা পুলিশ সুপার এক প্রেস বিজ্ঞপ্তিতে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি বিভ্রান্তিমূলক তথ্য প্রদান করেছে বলে জানানো হয় । হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদঘাটনে সংশ্লিষ্ট সকল ইউনিট কাজ করছে বলে জানান জেলা পুলিশ সুপার।

সোমবার ‌রাত ৯টা ৩০মিনিটে সদর উপজেলার আলিয়াবাদ ইউনিয়নের গদাধরডাংগি গ্রামে একই পরিবারের দুইজনসহ প্রতিবেশী একজনকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটে। তারা হলেন, রাহেলা বেগম (৫০), আমেনা বেগম (৭৫) ও কাবুল হোসেন (৪৫)। এ ঘটনায় রিয়াজ মোল্লা (৪৫) ও আরজিনা বেগম (৪৫) নামে ২ জন আহত হয়।

এই ঘটনায় নিহত কাবুল হোসেনের স্ত্রী কহিনুর বেগম বাদী হয়ে কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

এমই

সংসদে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন মাদারীপুরের শিক্ষার্থীরা

গোয়ালন্দে বয়লার বিস্ফোরণে আহত শ্রমিকের মৃত্যু

মহাসড়কে ডিম ভেঙে খামারিদের প্রতিবাদ

ফতুল্লায় স্বামী হত্যার অভিযোগে স্ত্রী আটক

নিখোঁজের ৩ দিন পর শিশুর অর্ধগলিত লাশ উদ্ধার

শিশু হত্যার দায়ে মায়ের ১৩ বছর কারাদণ্ড

রেললাইনে উঠে গেল ট্রাক, ট্রেন চলাচল ব্যাহত

নারায়ণগঞ্জ সদরে জাতীয় ফল মেলার উদ্বোধন

আলফাডাঙ্গায় কলেজ ছাত্র হত্যা, ১৭ জনের নামে মামলা

ইতালিতে তিন খুনের ঘটনায় সন্দেহভাজনের খোঁজে পুলিশ