হোম > সারা দেশ > ঢাকা

আড়াইহাজারে অটোরিকশা ছিনতাই-এ বাধা, ছুরিকাঘাতে আহত ২

উপজেলা প্রতিনিধি, আড়াইহাজার (নারায়ণগঞ্জ)

ছবি: আমার দেশ।

আড়াইহাজারে নিজেদের অটোরিকশা ছিনতাই-এ বাধা দিতে গিয়ে ছুরিকাঘাতে আহত হয়েছেন এক অটোরিকশা চালক ও তার ভাই। পরে ছিনতাইকারীরা অটোরিকশাটি নিয়ে পালিয়ে যায়।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে আড়াইহাজার উপজেলার উচিৎপুরা ইউনিয়নের গুরুপদী এলাকার টেগুরিপাড়া নতুন সড়কের মোড়ে এ ঘটনা ঘটে।

আহত দুজন হলেন জাঙ্গালিয়া গ্রামের বাসিন্দা দ্বীন ইসলাম (১৮) ও তাঁর ছোট ভাই রকিব (১৬)।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে জাঙ্গালিয়া বাজার থেকে যাত্রী নিয়ে আতাদী যান দ্বীন ইসলাম। যাত্রী নামিয়ে ফেরার পথে গুরুপদী টেগুরিপাড়া নতুন সড়কের মোড়ে পৌঁছালে হঠাৎ করে ৬ থেকে ৭ জন যুবক দেশীয় অস্ত্র নিয়ে রাস্তা অবরোধ করে অটোরিকশার গতিরোধ করে। তারা অটোরিকশাটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে দ্বীন ইসলাম ও রকিব বাধা দেন। এতে ক্ষিপ্ত হয়ে ছিনতাইকারীরা দুজনকে ছুরিকাঘাত করে এবং অটোরিকশাটি নিয়ে দ্রুত পালিয়ে যায়।

ছুরিকাঘাতে দ্বীন ইসলামের কানের একটি অংশ কেটে যায়। রকিব শরীরের বিভিন্ন স্থানে আঘাত পান। তাঁদের চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে আহত দুজনকে উদ্ধার করে জাঙ্গালিয়া বাজারে নিয়ে যান। সেখানে একটি স্থানীয় ক্লিনিকে তাঁদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

আড়াইহাজার থানার ওসি মোহাম্মদ আলাউদ্দিন জানান, অটোটি উদ্ধারের চেষ্টা চলছে।

কালিয়াকৈরে ৪৬ পোশাক কারখানা বন্ধ ঘোষণা

বুলেটের যন্ত্রণা বয়ে বেড়াচ্ছেন জুলাইযোদ্ধা গফুর

মুকসুদপুরে ছেলের দাফন শেষে মায়ের মৃত্যু

টুঙ্গিপাড়ায় বিএনপি ও যুবদলের অফিসে অগ্নিসংযোগ করছে আ.লীগ

ব্যবহার করলেই হবে না, নতুন প্রযুক্তি উদ্ভাবন করতে হবে: তথ্যপ্রযুক্তি মন্ত্রী

দেশে খাদ্যের কোনো ঘাটতি হতে দেওয়া হবে না: খাদ্যমন্ত্রী

আমার দেশ-এ সংবাদ প্রকাশের পর বিএনপির দুই নেতা বহিষ্কার

ঢাকাস্থ দুপচাঁচিয়া পরিবারের সাধারণ সম্পাদক ইয়াছিন আলী আর নেই

কালিয়াকৈরের পল্লী বিদ্যুৎ এলাকা রণক্ষেত্র, ম্যাজস্ট্রেটের গাড়ি ভাঙচুর

পদ্মার এক কাতল ও দুই চিতল বিক্রি হলো লাখ টাকার ওপরে