হোম > সারা দেশ > ঢাকা

পাগলা ঘোড়ার কামড়ে সাংবাদিকসহ আহত ৫

উপজেলা প্রতিনিধি, বোয়ালমারী (ফরিদপুর)

ফরিদপুরের বোয়ালমারীতে পাগলা ঘোড়ার কামড়ে কবি, সাহিত্যিক ও সাপ্তাহিক চন্দনা পত্রিকার সম্পাদক কাজী হাসান ফিরোজ গুরুতর আহত হয়েছেন।

রোববার সকালে ‘প্রভাতী সংঘ’-এর ব্যানারে হাঁটতে বের হলে উপজেলা গেটের সামনে এ দুর্ঘটনার শিকার হন তিনি। এর আগে একই ঘোড়া সরকারি কলেজ গেটের সামনে আরও কয়েকজনকে কামড়ে দিয়েছিল বলে জানা গেছে। ঘোড়ার কামড়ে পাঁচজন আহত হয়েছেন।

আহত কাজী হাসান ফিরোজ বলেন, প্রতিদিনের মতো রোববার ভোরে হাঁটতে বের হয়েছিলাম। হঠাৎ একটি পাগলা ঘোড়া লাফিয়ে এসে আমাকে ফেলে দেয় এবং কোমরে কামড় দিয়ে রক্তাক্ত জখম করে। পরে প্রভাতী সংঘের সদস্যরা আমাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। বর্তমানে চিকিৎসা নিয়ে বাসায় বিশ্রামে আছি।

বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা নাজমুন হাসান জানিয়েছেন, ওই ঘোড়ার কামড়ে বেশ কয়েকজন আহত হয়ে চিকিৎসা নিয়েছেন। তাদের ব্যথানাশক ওষুধ ও টিটেনাস ইনজেকশন দেয়া হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর হাসান চৌধুরী বলেন, ঘটনাটি আমরা খতিয়ে দেখছি। ঘোড়াটি কার, তা শনাক্তের চেষ্টা চলছে।

ফুটবল খেলাকে কেন্দ্র করে পুরুষশূন্য দুই গ্রাম, মামলায় আসামি ৩৯

জামালপুরে জ্ঞানের আলো ছড়াচ্ছে ভাষাসৈনিক মতি মিয়া পাঠাগার

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি প্রবাসী নিহত

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ঝুট ব্যবসায়ীকে হত্যার অভিযোগ

নিয়ম ভেঙে জ্বালানি বিক্রি, ভিডিও করতেই সাংবাদিকদের ওপর হামলা

বিএনপির কার্যালয় ও দোকানে আ.লীগের হামলা-ভাঙচুর, আহত ২০

কুলিয়ারচরে সদ্য ইসলাম ধর্ম গ্রহণকারী যুবককে গ্রেপ্তার

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ট্রাকচাপায় নিহত ২, আহত ২

ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর সংঘর্ষে ওসিসহ আহত ২০

মাদক মামলার আসামির স্ত্রীর সঙ্গে পরকীয়ার অভিযোগ, এএসআইকে গণপিটুনি