হোম > সারা দেশ > ঢাকা

চার দাবিতে সরকারি মাধ্যমিক শিক্ষকদের অবস্থান কর্মসূচি বৃহস্পতিবার

স্টাফ রিপোর্টার

ফাইল ফটো

সহকারী শিক্ষক পদটি নবম গ্রেডে বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারভুক্ত করে দ্রুত সময়ে ‘মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের’ গেজেট প্রকাশসহ চার দফা দাবিতে এবার আন্দোলনে নামছেন সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা। ‘সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের এন্ট্রিপদ নবম গ্রেডভিত্তিক (ক্যাডার) পদসোপানের আলোকে মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর বাস্তবায়ন পরিষদের’ ব্যানারে বৃহস্পতিবার মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) সামনে অবস্থান কর্মসূচি পালন করবেন তারা। ৩০ নভেম্বরের মধ্যে দাবি পূরণ না হলে ১ ডিসেম্বর থেকে সারা দেশে একযোগে পূর্ণ কর্মবিরতি পালনের আল্টিমেটাম দিয়েছেন এসব শিক্ষক।

আন্দোলনকারীরা জানান, দীর্ঘদিনের নিয়মতান্ত্রিক আন্দোলনেও সরকারি মাধ্যমিক শিক্ষকদের চার দফা ন্যায্য দাবি পূরণে সরকারের পক্ষ থেকে কোনো সাড়া না পাওয়ায় শিক্ষক সমাজ এই কঠিন কর্মসূচি ঘোষণা করেছে। বৃহস্পতিবার মাউশির সামনে সকাল সাড়ে ১০টায় শিক্ষকরা অবস্থান কর্মসূচি শুরু করবেন বলেও তারা জানিয়েছেন।

তাদের চার দফা দাবির মধ্যে আরো রয়েছে বিদ্যালয় ও পরিদর্শন শাখায় কর্মরত শিক্ষকদের বিভিন্ন শূন্যপদে নিয়োগ, পদোন্নতি ও পদায়ন; সুপ্রিম কোর্টের রায়ের আলোকে বকেয়া টাইমস্কেল ও সিলেকশন গ্রেডের মঞ্জুরি আদেশ ৩ কর্মদিবসের মধ্যে প্রদান এবং ২০১৫ সালের আগের মতো সহকারী শিক্ষকদের ৩/২টি ইনক্রিমেন্টসহ অগ্রিম বর্ধিত বেতন সুবিধা বহাল করে গেজেট প্রকাশ।

মুকসুদপুরে ছেলের দাফন শেষে মায়ের মৃত্যু

টুঙ্গিপাড়ায় বিএনপি ও যুবদলের অফিসে অগ্নিসংযোগ করছে আ.লীগ

ব্যবহার করলেই হবে না, নতুন প্রযুক্তি উদ্ভাবন করতে হবে: তথ্যপ্রযুক্তি মন্ত্রী

দেশে খাদ্যের কোনো ঘাটতি হতে দেওয়া হবে না: খাদ্যমন্ত্রী

আমার দেশ-এ সংবাদ প্রকাশের পর বিএনপির দুই নেতা বহিষ্কার

ঢাকাস্থ দুপচাঁচিয়া পরিবারের সাধারণ সম্পাদক ইয়াছিন আলী আর নেই

কালিয়াকৈরের পল্লী বিদ্যুৎ এলাকা রণক্ষেত্র, ম্যাজস্ট্রেটের গাড়ি ভাঙচুর

পদ্মার এক কাতল ও দুই চিতল বিক্রি হলো লাখ টাকার ওপরে

ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ: নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগের ২০ নেতাকর্মী গ্রেপ্তার

মাস্টারকে মুক্তির আশ্বাসে শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ফেরি চলাচল শুরু