হোম > সারা দেশ > ঢাকা

৩০ বছর পর যে আসন পুনরুদ্ধার করল বিএনপি

উপজেলা প্রতিনিধি, রায়পুরা (নরসিংদী)

নরসিংদী-৫ (রায়পুরা) আসনে দীর্ঘ তিন দশকের রাজনৈতিক সমীকরণ বদলে দিয়ে বিশাল জয় পেয়েছে বিএনপি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের দীর্ঘস্থায়ী দুর্গ হিসেবে পরিচিত এই আসনটিতে ধানের শীষ প্রতীকের প্রার্থী মো. আশরাফ উদ্দিন বকুল ১ লাখ ৩৫ হাজার ৫১২ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। এই জয়ের মাধ্যমে ১৯৯৬ সালের পর দীর্ঘ ৩০ বছর পর আসনটি আওয়ামী লীগের হাত থেকে পুনরুদ্ধার করল বিএনপি।

​বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে রায়পুরা উপজেলা পরিষদ অডিটোরিয়ামে ফলাফল ঘোষণা করেন সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদ রানা। ঘোষিত ফলাফলে দেখা যায়, বিজয়ী প্রার্থী বকুল তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দশদলীয় জোটের তাজুল ইসলামের (রিকশা প্রতীক) চেয়ে ৯১ হাজার ৮৩০ ভোট বেশি পেয়েছেন। তাজুল ইসলাম পেয়েছেন ৪৩ হাজার ৬৮২ ভোট।

​নির্বাচনে অন্যান্য প্রার্থীদের মধ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের বদরুজ্জামান উজ্জ্বল (হাতপাখা) ৩২ হাজার ৫৮২ ভোট, স্বতন্ত্র প্রার্থী পনির হোসেন (মাইক) ১৯ হাজার ৭৬৩ ভোট এবং জামাল আহমেদ চৌধুরী (ফুটবল) ৫ হাজার ৩৪২ ভোট পেয়েছেন। এছাড়া ইসলামী ফ্রন্টের মশিউর রহমান (মোমবাতি) ২ হাজার ৩৮০ ভোট, স্বতন্ত্র প্রার্থী তৌফিকুর রহমান (ঘোড়া) ১ হাজার ২৩৯ ভোট, ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের তাহমিনা আক্তার (আপেল) ১ হাজার ৬৭ ভোট, জাতীয় পার্টির মেহেরুন নেছা খান হেনা (লাঙ্গল) ৪৯৪ ভোট এবং স্বতন্ত্র প্রার্থী সোলাইমান খন্দকার (হাঁস) পেয়েছেন ২৯৯ ভোট।

​সহকারী রিটার্নিং কর্মকর্তার সূত্র জানায়, ১৬৭টি কেন্দ্রে মোট ২ লাখ ৪৮ হাজার ১৬৪ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন, যা মোট ভোটারের ৫০ শতাংশ। এর মধ্যে বৈধ ভোটের সংখ্যা ২ লাখ ৪২ হাজার ৩৬০টি এবং বাতিল হয়েছে ৫ হাজার ৮০৪টি ভোট। উল্লেখ্য, আসনটিতে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৯৪ হাজার ৬৫১ জন।

​রাজনৈতিক প্রেক্ষাপট বিশ্লেষণে দেখা যায়, এ আসনে ১৯৯১ ও ১৯৯৬ সালের ফেব্রুয়ারি নির্বাচনে বিএনপির আবদুল আলী মৃধা নির্বাচিত হয়েছিলেন। তবে ১৯৯৬ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত টানা প্রায় তিন দশক আসনটি আওয়ামী লীগের রাজিউদ্দিন আহমেদ রাজুর দখলে ছিল। দীর্ঘ অপেক্ষার পর এই বিশাল ব্যবধানে জয় রায়পুরায় বিএনপির নেতাকর্মীদের মধ্যে নতুন প্রাণের সঞ্চার করেছে।

ধামরাইয়ে বিএনপি প্রার্থীর বিজয়

গাজীপুরে পাঁচ আসনের চারটি বিএনপির, একটি জামায়াতের

কিশোরগঞ্জ-৫ আসনে স্বতন্ত্র প্রার্থী শেখ মজিবুর রহমান ইকবাল জয়ী

শরীয়তপুরের তিন আসনেই বিএনপি প্রার্থীর বিজয়

ফরিদপুর-১ আসনে প্রথমবার জামায়াত প্রার্থীর বিজয়

গাজীপুর–৩ আসনে ধানের শীষের বড় জয়

মানিকগঞ্জ তিনটি আসনেই বিএনপি প্রার্থীরা জয়ী

টুঙ্গিপাড়া-কোটালীপাড়ায় বিএনপির ঐতিহাসিক জয়

মাদারীপুরের ৩ আসনের ২টিতে বিএনপি, ১টিতে খেলাফত মজলিস বিজয়ী

পোস্টাল ব্যালটে ৩৮৫ ভোটে হার, হাড্ডাহাড্ডি লড়াইয়ে জিতলেন হানজালা