হোম > সারা দেশ > ঢাকা

পলাশে ১২০০ ফুট পতাকা নিয়ে ব্রাজিল সমর্থকদের র‍্যালি

জেলা প্রতিনিধি, নরসিংদী

আসন্ন ফুটবল বিশ্বকাপকে ঘিরে নরসিংদীর পলাশ উপজেলায় ফুটবল প্রেমীদের মাঝে উৎসবের আমেজ ও ব্যাপক উন্মাদনা বিরাজ করছে। এরই অংশ হিসেবে প্রিয় দল ব্রাজিলের প্রতি ভালোবাসা প্রকাশ করতে পলাশের ঘোড়াশাল পৌর এলাকার ব্রাজিল সমর্থকদের উদ্যোগে তৈরি করা হয়েছে ১২ শত ফুট দীর্ঘ এক বিশালাকার পতাকা।

শুক্রবার বিকেলে হলুদ জার্সিতে সেজে এই বিশাল পতাকাটি নিয়ে এক বর্ণাঢ্য আনন্দ র‍্যালি বের করেন স্থানীয় শত শত ব্রাজিল ভক্ত।

উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করা এই র‍্যালিতে প্লাস্টিক বাঁশির শব্দ, রঙিন আতশবাজি আওয়াজে পুরো এলাকা উৎসবের নগরীতে পরিণত হয়।প্রতিবার বিশ্বকাপ এলেই পলাশ বাজার ব্রাজিল সমর্থকরা বিশাল আকারের পতাকা নিয়ে র‍্যালী বের করে। সমর্থকদের দাবি এবারের বিশ্বকাপে নিজেদের পছন্দের দলই ছিনিয়ে আনবে বিজয়ের ট্রফি।

র‍্যালি শেষে অংশগ্রহণকারীরা ব্রাজিলের প্রতি সমর্থন জানিয়ে বিভিন্ন স্লোগান সাথে বিশ্বকাপে দলটির সাফল্য কামনা করেন।

এম এ

চুরির অভিযোগে যুবলীগ নেতা আটক, আদালতে প্রেরণ

স্ত্রী পালাল বন্ধুর সঙ্গে, প্রতিশোধ নিতে সেই বন্ধুর বউকেই বিয়ে

৩০ বছর পর সরাসরি ভোটে টাঙ্গাইল চেম্বার অব কমার্সের কমিটি

সাভার পৌর ছাত্রদলের সভাপতি আরমান, সম্পাদক হিমেল

শরীয়তপুরে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ নেতাকর্মীদের ঝটিকা মিছিল

সিদ্ধিরগঞ্জে আওয়ামী লীগ-যুবলীগের ৫ নেতাকর্মী গ্রেপ্তার

আশুলিয়ায় বিরোধপূর্ণ পুকুরের সৌন্দর্য বৃদ্ধিতে কোটি টাকা বরাদ্দ

দেশের এমন কোনো ঘর থাকবে না, যেখানে জামায়াতের দাওয়াত পৌঁছাবে না

প্রতিটি ঘরে ইসলামের দাওয়াত পৌঁছে দেওয়ার আহ্বান জামায়াত নেতা আযাদের

বাস ডুবির ঘটনাস্থল পরিদর্শনে নৌ সচিব, নিরাপত্তা জোরদারের নির্দেশ