হোম > সারা দেশ > ঢাকা

দৌলতদিয়া-পাটুরিয়া ঘাটে ভোর পৌনে ৬টা থেকে ফেরি চলাচল বন্ধ

ঘন কুয়াশায় আচ্ছন্ন নৌরুট

উপজেলা প্রতিনিধি, (গোয়ালন্দ) রাজবাড়ী

ছবি: আমার দেশ

ঘন কুয়াশার কারণে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ দৌলতদিয়া-পাটুরিয়া নৌ রুটে মঙ্গলবার (৩ মার্চ) ভোর পৌনে ৬টা থেকে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ রয়েছে। ঘাটসংশ্লিষ্ট সূত্র জানায়, সোমবার মধ্যরাতের পর হঠাৎ করেই কুয়াশা পড়তে শুরু করে। ভোররাতের দিকে কুয়াশার ঘনত্ব আরও বেড়ে যায়। গভীর রাতে পদ্মা নদীতে দৃশ্যমানতা মারাত্মকভাবে কমে আসায় নৌপথের মার্কিং বাতি ও চ্যানেল সঠিকভাবে দেখা যাচ্ছিল না। এতে নৌচলাচলে নিরাপত্তাজনিত ঝুঁকি সৃষ্টি হওয়ায় কর্তৃপক্ষ ফেরি চলাচল বন্ধের সিদ্ধান্ত নেয়।

হঠাৎ করে ফেরি চলাচল বন্ধ থাকায় দৌলতদিয়া ও পাটুরিয়া ঘাট এলাকায় যাত্রীবাহী বাস, পণ্যবাহী ট্রাক, প্রাইভেট কার ও মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহনের চালক-যাত্রীদের মধ্যে উদ্বেগ দেখা গেছে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক (বাণিজ্য) মোহাম্মদ সালাউদ্দিন জানান, সম্ভাব্য নৌ দুর্ঘটনা এড়াতে ভোর পৌনে ৬টা থেকে ফেরিসহ সব ধরনের নৌযান চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। কুয়াশার ঘনত্ব কমে দৃশ্যমানতা স্বাভাবিক হলে পরিস্থিতি পর্যালোচনা করে পুনরায় ফেরি চলাচল শুরু করা হবে।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত (সকাল ৮টা ৩৫ মিনিট) ফেরি চলাচল বন্ধ রয়েছে।

বারবার নোটিশেও বন্ধ হয়নি ভাটা, জরিমানার সঙ্গে চিমনি ভাঙল প্রশাসন

নিখোঁজ ছেলের অপেক্ষায় প্রহর গুনছেন মা

বকেয়া বেতনের দাবিতে কারখানা ভাঙচুর, শ্রমিক-পুলিশের সংঘর্ষ

হাতকড়া পরা আ.লীগ নেতাকে ছিনিয়ে নিলেন কর্মীরা

ঝুট ব্যবসার নিয়ন্ত্রণে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে ককটেল বিস্ফোরণ

পরীক্ষাকেন্দ্রে দায়িত্বে অবহেলা না করতে কঠোর নির্দেশনা শিক্ষামন্ত্রীর

বন্ধ জুট মিলগুলো চালু করতে কাজ করছে সরকার: পাট প্রতিমন্ত্রী

দৌলতদিয়ায় গভীর রাতে অভিযান, ১০ জনের কারাদণ্ড

সংরক্ষিত আসনে এমপি মনোনীত হেলেন জেরিন খান

শ্রীপুরে আলোচিত ইমামের মেয়ে অপহরণ মামলায় আরেক আসামি গ্রেপ্তার