হোম > সারা দেশ > ঢাকা

শ্রীপুরে অটোরিকশা-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ, নিহত ২

উপজেলা সংবাদদাতা, (শ্রীপুর) গাজীপুর

গাজীপুরের শ্রীপুরে অটোরিকশা-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। তারা সম্পর্কে চাচাতো ভাই।

রোববার সন্ধ্যায় উপজেলার শৈলাট গ্রামে অটোরিকশার সঙ্গে সংঘর্ষে প্রথমে তারা গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়। রাতে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। নিহত মোটরসাইকেল চালক অনিক মণ্ডল (২৫) উপজেলার গাজীপুর ইউনিয়নের শৈলাট গ্রামের মজিবর রহমানের ছেলে। নিহত অপরজন মোটরসাইকেল আরোহী একই গ্রামের শামীম আল মামুনের ছেলে রিয়াদ মণ্ডল (২২)।

নিহতের ভাই মাজেদুর রহমান রায়হান বলেন, রোববার সন্ধ্যা ৬টার দিকে শৈলাট বাজার থেকে মোটরসাইকেলে কাচিনা যাওয়ার পথে শিপ্রা গার্মেন্টসের সামনে একটি ট্রাককে সাইড দিতে গিয়ে অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অনিক ও রিয়াদ গুরুতর আহত হয়। পরে অনিককে উদ্ধার করে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস হাসপাতাল ও রিয়াদকে বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় রিয়াদ রাত সাড়ে ১০টায় এবং অনিক রাত ১১টায় মারা যান।

শ্রীপুর থানার উপ-পরিদর্শক সাফায়ত ওসমান জানান, এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসির দপ্তর ঘেরাও

টুঙ্গিপাড়ায় পুলিশের গাড়িতে আগুন, মামলার বাদী এসআইকে কোপাল আ.লীগ নেতাকর্মীরা

এসপি জাহাঙ্গীরকে বরখাস্তের প্রক্রিয়া, বিভাগীয় মামলা ঢাকায়

বিএনপি নেতাদের ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর ও অগ্নিসংযোগ করছে নিষিদ্ধ আ.লীগ

গোপালগঞ্জে জুলাই স্মৃতিস্তম্ভ ভেঙ্গে ফেলেছে নিষিদ্ধ আ.লীগ

গোপালগঞ্জে হাদি চত্বর ভাঙচুর

ফেনী-গোপালগঞ্জে এসপি রদবদল

হোসেনপুর উপজেলা জামায়াতের আমির হলেন আমিনুল হক

গাজীপুরে শ্রমিক আন্দোলনে ৪৯ কারখানায় ছুটি, ১৩টি বন্ধ ঘোষণা

গোপালগঞ্জে লগি-বৈঠা নিয়ে পুলিশের ব্যারিকেড ভেঙে আ.লীগের তাণ্ডব