হোম > সারা দেশ > ঢাকা

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ৭ কিলোমিটার যানজট

জেলা প্রতিনিধি, টাঙ্গাইল

নির্বাচনের ছুটিতে অতিরিক্ত যান-বাহনের কারণে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে এলেঙ্গা হতে রাবনা বাইপাস পর্যন্ত প্রায় ৭ কিলোমিটার এলাকায় দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে। এতে বিপাকে পড়েছে উত্তরবঙ্গের ঘরমুখো মানুষ।

মঙ্গলবার সকাল থেকেই ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে পরিবহনের সংখ্যা বেড়েছে। যদিও গতকাল রাতে এই সংখ্যা ছিল আরো বেশি। বিকাল থেকে আবারও পরিবহনের সংখ্যা বেড়েছে মহাসড়কে। এতে মহাসড়কের এলেঙ্গা থেকে রাবনা বাইপাস পর্যন্ত ৭ কিলোমিটার এলাকা জুরে দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে।

ঘণ্টার পর ঘণ্টা জ্যামে আটকা পরেছে মানুষ জন। অনেকেই গণ-পরিবহন না পেয়ে খোলা ট্রাক ও পিকআপে চেপে যাচ্ছে।

এদিকে গণ-পরিবহন সংকটের অজুহাতে যাত্রীদের কাছ থেকে বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ রয়েছে।

হাইওয়ে পুলিশ বলছে, নির্বাচনে একটা টানা কয়েকদিন ছুটিতে মানুষজন বাড়ী যাচ্ছে। এতে মহাসড়কে পরিবহনের চাপ বেড়েছে।

বৈষম্যবিরোধী মামলায় ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

কালকিনিতে শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

জাজিরায় পদ্মা থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার, মেলেনি পরিচয়

স্ত্রী হত্যার দায়ে মসজিদের ইমাম গ্রেপ্তার

যমুনার গ্রাসে শিবালয়ের বিশাল মাদরাসা

২৫ বছর যে স্টেশন পরিষ্কার রেখেছেন, সেখানেই চিরনিদ্রায় ববি বেগম

কোরআন পোড়ানোর অভিযোগে যুবক গ্রেপ্তার

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আ.লীগ নেতা গ্রেপ্তার

সংবাদ প্রকাশে ক্ষুব্ধ বিএনপি নেতা, সাংবাদিককে দেখে নেওয়ার হুমকি

কিশোরগঞ্জে ২৪ ঘণ্টার ব্যবধানে হাওরে আবার ডাকাতি