হোম > সারা দেশ > ঢাকা

বোয়ালমারীতে কিশোরী ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

উপজেলা প্রতিনিধি, বোয়ালমারী (ফরিদপুর)

ফরিদপুরের বোয়ালমারীতে ১৪ বছরের কিশোরীকে তুলে নিয়ে ধর্ষণ মামলার আসামি শফিকুল শেখ নামে এক ধর্ষককে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

শনিবার দুপুরে গ্রেপ্তারকৃত আসামিকে ফরিদপুর আদালতে প্রেরণ করা হয়েছে বলে নিশ্চিত করেন থানার ওসি মাহমুদুল হাসান।

মামলা সূত্রে জানা যায়, ১৪ বছর বয়সী ওই কিশোরী গত বুধবার রাতে চাচা বাড়ি যাওয়ার সময় তার মুখ চেপে তুলে নিয়ে যায় শফিকুল ও তার সহযোগী। পরে গুনবহা ইউনিয়নের ধোপাপাড়া একটি কুলবরই বাগানে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে।

এ ঘটনায় কিশোরীর বাবা বাদী হয়ে দুজনের নামে শুক্রবার রাতে থানায় একটি ধর্ষণের মামলা দায়ের করেন। মামলা নং ১৩। ধর্ষণ মামলার আসামি শফিকুল শেখ আলফাডাঙ্গা উপজেলার বুড়াইচ ইউনিয়নের জাঙ্গালিয়া গ্রামের মিজান শেখের ছেলে। তার সহযোগী ছিলেন গুনবহা ইউনিয়নের ধোপাপাড়া গ্রামের হাফিজার মোল্যার ছেলে রুহুল আমীন মোল্যা (১৮)।

বোয়ালমারী থানার এসআই শরীফ আব্দুর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শুক্রবার রাতে থানায় ধর্ষণ মামলা হয়। মামলার প্রধান আসামিকে ওই রাতেই গ্রেপ্তার করা হয়েছে। আসামিকে শনিবার ফরিদপুর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।

ফুটবল খেলাকে কেন্দ্র করে পুরুষশূন্য দুই গ্রাম, মামলায় আসামি ৩৯

জামালপুরে জ্ঞানের আলো ছড়াচ্ছে ভাষাসৈনিক মতি মিয়া পাঠাগার

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি প্রবাসী নিহত

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ঝুট ব্যবসায়ীকে হত্যার অভিযোগ

নিয়ম ভেঙে জ্বালানি বিক্রি, ভিডিও করতেই সাংবাদিকদের ওপর হামলা

বিএনপির কার্যালয় ও দোকানে আ.লীগের হামলা-ভাঙচুর, আহত ২০

কুলিয়ারচরে সদ্য ইসলাম ধর্ম গ্রহণকারী যুবককে গ্রেপ্তার

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ট্রাকচাপায় নিহত ২, আহত ২

ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর সংঘর্ষে ওসিসহ আহত ২০

মাদক মামলার আসামির স্ত্রীর সঙ্গে পরকীয়ার অভিযোগ, এএসআইকে গণপিটুনি