হোম > সারা দেশ > ঢাকা

টঙ্গীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে বিদ্যুৎ কর্মকর্তা নিহত

স্টাফ রিপোর্টার, টঙ্গী (গাজীপুর)

টঙ্গীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে নিহত বিদ্যুৎ কর্মকর্তা সিদ্দিকুর রহমান (২) টঙ্গী পূর্ব থানা

গাজীপুরের টঙ্গীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে সিদ্দিকুর রহমান (৫৭) নামে এক বিদ্যুৎ কর্মকর্তা নিহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে শনিবার সকালে টঙ্গী বাটাগেট এলাকার বিআরটি উড়াল সড়কের ওপর।

নিহত সিদ্দিকুর রহমান বরিশাল জেলার বাবুগঞ্জ থানার গাজীপুর গ্রামের মৃত ইসমাইল ফকিরের ছেলে। তিনি টঙ্গী মধুমিতা আপন নীড় নামক ভাড়া বাসায় বসবাস করে ঢাকার কেরাণীগঞ্জ বিদ্যুৎ অফিসে ট্রান্সমিটার সেকশনে চাকরি করতেন।

খবর পেয়ে টঙ্গী পূর্ব থানা পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ ও হত্যার কাজে ব্যবহৃত একটি ধারাল ছুরি উদ্ধার করেছে।

পুলিশ ও নিহতের স্বজনরা জানায়, সিদ্দিকুর রহমান শনিবার সকাল সাড়ে ৬টার দিকে তার মধুমিতার বাসা থেকে বেড়িয়ে ঢাকা যাওয়ার জন্য বাটাগেট এলাকায় উড়াল সড়কে গাড়ির জন্য অপেক্ষা করছিলেন। এ সময় একদল ছিনতাইকারী তার সঙ্গে থাকা মালামাল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। তিনি বাধা দিলে ছিনতাইকারীরা তাকে এলোপাথারি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। এতে তিনি ঘটনাস্থলেই মৃত্যুর কোলে ঢলে পড়েন।

পরে খবর পেয়ে টঙ্গী পূর্ব থানা পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজ উদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।

এ ব্যাপারে টঙ্গী পূর্ব থানার ওসি (তদন্ত) আতিকুর রহমান বলেন, নিহতের লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

কটিয়াদীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বউ-শাশুড়ির নিহত

মোটরসাইকেল সংঘর্ষে দুই স্কুল ছাত্র নিহত

মুকসুদপুরে বজ্রপাতে কৃষক নিহত

মায়ের জানাজায় এসে ছেলের মৃত্যু, এলাকায় শোক

মালয়েশিয়ায় হৃদরোগে কটিয়াদীর যুবকের মৃত্যু

কটিয়াদীতে জামায়াতের মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

প্রশাসনের নাম ভাঙিয়ে চাঁদা দাবি, বিএনপি নেতা গ্রেপ্তার

কাপাসিয়ায় সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে তিন সন্তানের জনক আটক

চরাঞ্চলের সংঘাত রাজনৈতিক নয়, বংশগত ও সামাজিক