হোম > সারা দেশ > ঢাকা

নরসিংদীতে দুই বন্ধুর ঝুলন্ত লাশ উদ্ধার

জেলা প্রতিনিধি, নরসিংদী

ছবি: আমার দেশ

নরসিংদীর পলাশে পৃথক স্থান থেকে মোসান্না গালিব মিম (২৮) ও শেখ শরিফ (২৭) নামে দুই যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৮ মার্চ) রাতে উপজেলার ঘোড়াশাল পৌর এলাকার বাগপাড়া গ্রামের নিজ নিজ বাড়ি থেকে লাশ দুটি উদ্ধার করা হয়।

নিহত মোসান্না গালিব মিম মধ্য বাগপাড়া গ্রামের আমিরুল ইসলামের ছেলে ও শেখ শরিফ একই গ্রামের প্রবাসী শেখ বাশির উদ্দিনের ছেলে।

পুলিশ ও নিহতদের পরিবার জানায়, মঙ্গলবার রাতে মধ্য বাগপাড়া গ্রামে আমিরুল ইসলামের বাড়ি থেকে পঁচা দুর্গন্ধ বের হতে দেখে প্রতিবেশীরা সন্দেহবসত বাড়িতে গিয়ে রুমের দরজা বন্ধ পায়। পরে পুলিশকে খবর দিলে পুলিশ গিয়ে দরজা ভেঙে ভেতরে গিয়ে গালিবের ঝুলন্ত লাশ দেখতে পায়। ধারণা করা হচ্ছে তিন থেকে চার দিন পূর্বে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে ওই যুবক। পুলিশ জানায়, নিহত ওই যুবক একাই বাড়িতে বসবাস করতেন।

অন্যদিকে রাত সাড়ে ৮টার দিকে বাগপাড়া গ্রামে শেখ শরিফ নামে আরেক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। নিহত ওই যুবকের পরিবার সারাদিন তার কোন খোঁজ খবর না পেয়ে রুমের দরজা বন্ধ দেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ গিয়ে ঘরের ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় শেখ শরিফের লাশ উদ্ধার করে।

পলাশ থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহেদ আল মামুন জানান, নিহত দুই যুবক একে অপরের বন্ধু ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তারা উভয়ই মাদকাসক্ত ছিল। মৃত্যুর কারণ উদঘাটনে কাজ করছে পুলিশ।

মাওনা চৌরাস্তায় ময়লার স্তূপ, বৃষ্টি হলেই বাড়ছে জলাবদ্ধতা ও জনদুর্ভোগ

বোয়ালমারীতে মাদক কারবারি সন্দেহে গণপিটুনি ও গাড়িতে আগুন, মেলেনি মাদক

রায়পুরার টেঁটাযুদ্ধের ঘটনায় এ পর্যন্ত ৫ জনের লাশ উদ্ধার

অবৈধভাবে বালু উত্তোলন, একজনকে জরিমানা

মুন্সীগঞ্জে দেড় হাজার গাছ রোপণ করল স্বেচ্ছাসেবী সংগঠন

আড়াইহাজার স্বাস্থ্য কমপ্লেক্স দেখে মুগ্ধ স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক

বাসের ধাক্কায় ইউপি সচিব নিহত

যৌতুকের দাবিতে স্ত্রী নির্যাতনের মামলায় গ্রেপ্তার ছাত্রদল নেতা

৫ হাজার টাকার বিরোধে ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা

আমাদের স্বার্থপরতার কারণেই পরিবেশ দূষণ হচ্ছে: পরিবেশ প্রতিমন্ত্রী