হোম > সারা দেশ > ঢাকা

মহানবীকে (সা.) নিয়ে কটুক্তির অভিযোগে আটক ১

উপজেলা প্রতিনিধি, বালিয়াকান্দি (রাজবাড়ী)

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বেরুলীতে মহানবীকে (সা.) নিয়ে কটুক্তির অভিযোগে সাবেক সরকারি কর্মকর্তা মো. আহম্মদ আলী (৬১) নামের এক ব্যক্তিকে গণপিটুনির পর সেনা হেফাজতে নেওয়া হয়েছে। অভিযুক্ত আহম্মদ আলী নবাবপুর ইউনিয়নের তেকাটি গ্রামের মৃত মকবুল মোল্লার ছেলে এবং তিনি অবসরপ্রাপ্ত ইউনিয়ন উপ-সহকারী কমিউনিটি মেডিক্যাল অফিসার।

রোববার সকালে বেরলী বাজারের স্কুল মোড়ে মো. হাফিজ মোল্লার চায়ের দোকানে কথাকাটাকাটির এক পর্যায়ে তিনি মহানবীকে (সা.) নিয়ে কটুক্তি করেন। এ সময় স্থানীয় জনতা ধর্মীয় অনুভূতিতে আঘাত হানায় প্রতিবাদ জানায় এবং তাকে গণপিটুনি দেয়। তাঁকে ক্ষমা চাইতে বলা হলে তিনি অস্বীকৃতি জানান। এরপর স্থানীয় জনতা তাকে আটক করে বালিয়াকান্দি থানা পুলিশকে সংবাদ দেয়।

পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করে, কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে অভিযুক্তকে ইউনিয়ন পরিষদের রুমে অবরুদ্ধ করে রাখা হয়। হাজার হাজার জনতার স্লোগানে পরিবেশ উত্তাল হয়ে ওঠে। ইউনিয়ন পরিষদের দরজা ভেঙে জনতা আবারও তাকে মারধর করে। দুপুরে পরিস্থিতির আরও অবনতি হলে সেনাবাহিনী ও পুলিশের যৌথ প্রচেষ্টায় পরিস্থিতি স্বাভাবিক হয়।

পরে কটুক্তিকারী আহম্মদ আলীকে সেনাবাহিনী আটক করে এবং তার আইনগত সর্বোচ্চ শাস্তির নিশ্চয়তা দিয়ে এলাকাবাসীকে শান্ত থাকার আহ্বান জানায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ, সেনাবাহিনী, ডিবি ও অন্যান্য ফোর্স ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে। বিষয়টি নিয়ে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

এমএস

শরীয়তপুর প্রেসক্লাবের দপ্তর সম্পাদক আমার দেশের আল-আমিন

মধুপুর বন থেকে অজ্ঞাত ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার

অচেতন করে বিএনপি নেতার বাড়িতে চুরি, আটক ৫

মির্জাপুরে বজ্রপাতে কৃষি শ্রমিকের মৃত্যু

শরীয়তপুর প্রেসক্লাবের দায়িত্বে আবুল হোসেন ও নুরুল আমীন

একই পরিবারের পাঁচ জনের ইসলাম ধর্ম গ্রহণ, বাড়িছাড়া হয়ে মানবেতর জীবন

বালিয়াকান্দিতে দপ্তর প্রধানদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময়

রায়পুরায় স্বামীর ছুরিকাঘাতে স্ত্রীর মৃত্যু

হত্যাকাণ্ডের ১০ ঘণ্টার মধ্যে আসামি গ্রেপ্তার

বিভেদ করে কোনো লাভ হয় না: বিমানমন্ত্রী