হোম > সারা দেশ > ঢাকা

নীলফামারী-৪ আসনে ৬ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত

উপজেলা প্রতিনিধি, কিশোরগঞ্জ (নীলফামারী)

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নীলফামারী-৪ আসনে দলীয় ও স্বতন্ত্র মিলে ৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। এর মধ্যে দলীয় ও স্বতন্ত্র ৬ জন প্রার্থীই জামানত বাজেয়াপ্ত হতে যাচ্ছে।

বৃহস্পতিবার ভোট গ্রহণ শেষে রিটার্নিং অফিসারের কার্যালয়ের হতে ঘোষিত ফলাফলে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে। নির্বাচন কমিশনের বিধি অনুযায়ী, নির্বাচনে প্রতিদ্বন্দ্বী করা কোন প্রার্থী তার নির্বাচনী আসনের প্রদত্ত ভোটের ৮ ভাগের ১ ভাগ ভোট না পেলে তার জামানত বাজেয়াপ্ত করা হবে।

রিটার্নিং অফিসার স্বাক্ষরিত ফলাফলে দেখা যায়, এ আসনে সর্বমোট ভোট পড়েছে ২ লক্ষ ৯৭ হাজার ২৫৪ ভোট। এর মধ্যে বৈধ ভোট ২ লক্ষ ৯০ হাজার ১৯৭ ভোট ও বাতিল-কৃত ভোট ৭ হাজার ৫৭ ভোট।

ফলাফল শেষে বাজেয়াপ্ত হতে যাওয়া ৬ প্রার্থী হল- ইসলামী আন্দোলন বাংলাদেশ’র প্রার্থী মো. শহিদুল ইসলাম (তার প্রাপ্ত ভোট ৮৩৩৫), বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-মার্কসবাদী’র প্রার্থী মো. মাইদুল ইসলাম (তার প্রাপ্ত ভোট ৬৩০), বাংলাদেশ জাতীয় পার্টি’র মির্জা মো. শওকত আকবর রওশন (তার প্রাপ্ত ভোট ৯৭), স্বতন্ত্র প্রার্থী এস,এম মামুনুর রশিদ (তার প্রাপ্ত ভোট ৪৩৬), স্বতন্ত্র প্রার্থী মো. রিয়াদ আরফান সরকার (তার প্রাপ্ত ভোট ৩৮২৬), স্বতন্ত্র প্রার্থী জোবায়দুর রহমান হীরা (তার প্রাপ্ত ভোট ১০০৮)। এ আসনে মোট ভোটার ৪ লক্ষ ৫১ হাজার ৮১৫ জন। প্রদত্ত ভোটের সংখ্যা ২ লক্ষ ৯৭ হাজার ২৫৪ ভোট। ফলে প্রদত্ত ভোটের ৮ ভাগের ১ ভাগ ভোট না পাওয়ায় এ ৬ জন প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হতে যাচ্ছে।

এ আসনে আব্দুল মুনতাকিম (বাংলাদেশ জামায়াতে ইসলামী) ১ লক্ষ ২৬ হাজার ২২২ ভোট পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী আব্দুল গফুর সরকার (বিএনপি) পেয়েছেন ৮২ হাজার ৮৬ ভোট। অপর প্রতিদ্বন্দ্বী প্রার্থী সাবেক সাংসদ সিদ্দিকুল আলম (জাপা) পেয়েছেন ৬৭ হাজার ৫৫৭ ভোট।

এবার সংসদ সদস্য নির্বাচনে একজন প্রার্থীকে নির্বাচন কমিশনের (ইসি) অনুকূলে ৫০ হাজার টাকা জামানত হিসেবে জমা দিতে হয়েছে।

এ বিষয়ে কিশোরগঞ্জ উপজেলা নির্বাচন অফিসার তকদীর আলী সরকার জানান, প্রদত্ত ভোটের ৮ ভাগের ১ ভাগ ভোট যে সকল প্রার্থী পাবেন না তাদের জামানত বাজেয়াপ্ত করা হবে।

নৌ অ্যাম্বুলেন্সের হদিস নেই, চিকিৎসাবঞ্চিত চরের মানুষ

জুলাইযোদ্ধা শহীদ আকাশের মা সরকারি ভাতা চান

সাভারে শীর্ষ সন্ত্রাসী কানা বাবুলের লাশ উদ্ধার

বেগম খোরশেদা বানুর ১৫তম মৃত্যুবার্ষিকী শনিবার

রায়পুরায় টানা বৃষ্টিতে মাটির দেওয়াল ধসে শিশুর মৃত্যু

শেখ হাসিনার রোগ বিএনপির মধ্যে দেখতে চাই না: সারজিস আলম

ভাঙ্গায় বকেয়া বেতনের দাবিতে নৈশ প্রহরীদের বিক্ষোভ, শিক্ষা অফিসে তালা

কিশোরগঞ্জে লাশবাহী ট্রলারে ডাকাতি

বোরকা পরে বাসায় ঢুকে হত্যা মামলার বাদীকে কুপিয়েছে সন্ত্রাসীরা

ঢাকা-পাটুরিয়া মহাসড়কে শ্রমিকদের অবরোধ, তীব্র যানজট