হোম > সারা দেশ > ঢাকা

শরীয়তপুরে আদালত চত্বর থেকে পালিয়েছে দুই আসামি

উপজেলা প্রতিনিধি, ভেদরগঞ্জ (শরীয়তপুর)

শরীয়তপুরে জেলা ও দায়রা জজ আদালত চত্বর থেকে পালিয়েছে মাদক মামলার দুই আসামি। রোববার দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, রোববার দুপুরে জেলার জাজিরা উপজেলার পদ্মা দক্ষিণ থানার মাদক মামলার আসামি সুরুজ মাদবর ও দুলাল শেখকে শুনানির জন্য আদালতে নিয়ে আসা হয়। শুনানি শেষে তাদের হাজতখানায় নেয়ার পথে পুলিশের চোখ ফাঁকি দিয়ে হ্যান্ডকাফসহ পালিয়ে যায়। পরে তাদের মধ্যে দুলাল শেখকে আটক করে পুলিশ। আরেক আসামিকে গ্রেপ্তারে চেষ্টার কথা জানিয়েছে পুলিশ।

শরীয়তপুরে পুলিশ সুপার নজরুল ইসলাম বলেন, আজ দুপুরে পদ্মা দক্ষিণ থানার মাদক মামলার দুই আসামি জেলা আদালত থেকে পুলিশের চোখ ফাঁকি দিয়ে পালিয়ে যায়। কোর্ট পরিদর্শকের সাথে আলাপ করে জানতে পারি ইতিমধ্যই ১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আরেকজনকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

ব্রাজিল সমর্থকদের মোটরসাইকেল শোডাউন

কাপাসিয়ায় চাঞ্চল্যকর গণধর্ষণ মামলার প্রধান আসামি মিলন গ্রেপ্তার

হাত-পা বাঁধা অবস্থায় অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

এই মিয়া চুপ করেন, একেবারে খেয়ে ফেলব, বিএনপিকর্মীকে এমপি হানজালা

চরভদ্রাসন সরকারি কলেজ কেন্দ্রীয় জামে মসজিদের উদ্বোধন

ছাগল বাঁচাতে গিয়ে প্রাণ গেল ৪ জনের

পাঁচ শর্তে নির্ধারিত হবে স্থানীয় নির্বাচনের প্রার্থী: নাসিক প্রশাসক

শিবচরে ট্রেনের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু

আড়াইহাজারে ডাকাতের হামলায় এসি ল্যান্ডসহ আহত ৬

অচিরেই ফুলদি নদীর ওপর ব্রিজ নির্মাণ হবে: মির্জা ফখরুল