হোম > সারা দেশ > ঢাকা

সিদ্ধিরগঞ্জে গলা কেটে নারীকে হত্যা, প্রধান আসামি গ্রেপ্তার

উপজেলা প্রতিনিধি, সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ)

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সাবিনা আক্তার লাকি (৩৫) নামে এক নারীকে গলা কেটে হত্যার ঘটনায় স্বামীর দায়ের করা মামলায় প্রধান আসামি নীরব ওরফে নাজিমকে (৪২) গ্রেপ্তার করেছে র‍্যাব-১১। শনিবার রাতে ঝালকাঠির নলছিটি থানাধীন তিমিরকাঠি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

র‍্যাব জানায়, ঘটনার পর থেকেই আসামিকে ধরতে গোয়েন্দা নজরদারি ও তথ্য সংগ্রহ শুরু করা হয়। পরে অভিযান চালিয়ে হত্যাকাণ্ডে জড়িত নীরবকে আটক করা হয়। তাকে সিদ্ধিরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

উল্লেখ্য, ১৩ আগস্ট সকালে সিদ্ধিরগঞ্জের শিমরাইলে সড়ক ও জনপথের (সওজ) কলোনিতে নীরবের বাসা থেকে সাবিনা আক্তার লাকির গলা কাটা লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহতের স্বামী রুবেল বাদী হয়ে নীরবসহ অজ্ঞাত আরও ২-৩ জনকে আসামি করে সিদ্ধিরগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন।

অভিযোগ রয়েছে, লাকি আক্তারের স্বামী রুবেল মিয়া হলেও তিনি দীর্ঘদিন ধরে প্রতিবেশী নীরবের সঙ্গে পরকীয়ায় জড়িত ছিলেন। প্রায়ই নীরবের বাসায় যাতায়াত করতেন লাকি। ১২ আগস্ট রাতেও লাকি সেখানে গিয়েছিলেন। ১৩ আগস্ট সকালে তার লাশ উদ্ধারের পর থেকে নীরব পলাতক ছিল।

গোয়ালন্দে চড়ক মেলায় হাজারো দর্শনার্থীর ঢল

মহিষের গাড়িতে বর্ণাঢ্য বৈশাখ

প্রধানমন্ত্রীর গাড়িবহর আটকে বিএনপি নেতার মুক্তির দাবি

বিএনপির জন্য ১৭ বছর পর ভাত খেলেন ইনু মিয়া

সাভারে ছাত্রলীগ নেতা কোটি টাকার হেরোইনসহ আটক

কালুখালীতে বর্ণাঢ্য আয়োজনে বাংলা ১৪৩৩ বর্ষবরণ

মির্জাপুরে হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু, ভর্তি ২০

ফ্রিল্যান্সিংয়ের জন্য প্রকল্প নেওয়ার কাজ চালিয়ে যাচ্ছি : প্রযুক্তি মন্ত্রী

টাঙ্গাইলে প্রধানমন্ত্রীর সফর একটি ঐতিহাসিক মুহূর্ত: কৃষিমন্ত্রী

কিশোরগঞ্জে শিল্প ও বাণিজ্য মেলার উদ্বোধন