হোম > সারা দেশ > ঢাকা

আড়িয়াল খাঁ নদী থেকে নারীর ভাসমান লাশ উদ্ধার

জেলা প্রতিনিধি, মাদারীপুর

মাদারীপুরের আড়িয়াল খান নদী থেকে ভাসমান অবস্থায় হনুফা বেগম নামে এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার বিকেলে সদর উপজেলার পাঁচখোলা ইউনিয়নের বাবনাতলা এলাকার আড়িয়াল খান নদী থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত হনুফা বেগম সদর উপজেলার পূর্ব রাস্তি এলাকার আহমেদ বেপারীর মেয়ে এবং আনোয়ার বেপারীর স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার বিকেলে আড়িয়াল খান নদীতে একটি নারীর লাশ ভাসতে দেখে স্থানীয়রা সদর থানা পুলিশকে খবর দেন। পরে থানা পুলিশ বিষয়টি শিবচর কলাতলা নৌ পুলিশ ফাঁড়িকে জানায়। খবর পেয়ে নৌ পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে ভাসমান অবস্থায় হনুফা বেগমের লাশ উদ্ধার করে।

পরিবারের সদস্যরা জানান, সকালে পারিবারিক কলহের জেরে হনুফা বেগম বাড়ি থেকে বের হয়ে যান। এরপর দীর্ঘ সময় খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাওয়া যায়নি। বিকেলে নদীতে লাশ ভাসার খবর পেয়ে ঘটনাস্থলে এসে পরিবারের সদস্যরা লাশটি শনাক্ত করেন।

শিবচর কলাতলা নৌ পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইদুল ইসলাম বলেন, থানার কাছ থেকে খবর পেয়ে তাৎক্ষণিকভাবে নৌ পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। উদ্ধার শেষে পরিবারের সঙ্গে কথা বলে কোনো অভিযোগ না থাকায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে লাশটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

কটিয়াদীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বউ-শাশুড়ির নিহত

মোটরসাইকেল সংঘর্ষে দুই স্কুল ছাত্র নিহত

মুকসুদপুরে বজ্রপাতে কৃষক নিহত

মায়ের জানাজায় এসে ছেলের মৃত্যু, এলাকায় শোক

মালয়েশিয়ায় হৃদরোগে কটিয়াদীর যুবকের মৃত্যু

কটিয়াদীতে জামায়াতের মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

প্রশাসনের নাম ভাঙিয়ে চাঁদা দাবি, বিএনপি নেতা গ্রেপ্তার

কাপাসিয়ায় সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে তিন সন্তানের জনক আটক

চরাঞ্চলের সংঘাত রাজনৈতিক নয়, বংশগত ও সামাজিক