হোম > সারা দেশ > ঢাকা

গাজীপুরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত যুবকের মৃত্যু

স্টাফ রিপোর্টার, টঙ্গী (গাজীপুর)

গাজীপুরের টঙ্গীতে ট্রেনে কাটা পরে অজ্ঞাতনামা (৩৫) এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার বিকেলে টঙ্গী রেলওয়ে স্টেশনের অদূরে গাজীবাড়ি এলাকায় এই ঘটনা ঘটে। খবর পেয়ে টঙ্গী রেলওয়ে ফাঁড়ি পুলিশ নিহতের লাশ উদ্ধার করেছে।

নিহতের পরনে ছিল কালো রঙের টি-শার্ট ও সাদা কালো স্টেপের পায়জামা।

রেলওয়ে পুলিশ জানায়, সোমবার বিকেল পৌনে ৫টায় ঢাকা থেকে ছেড়ে আসা রাজশাহীগামী সিল্ক সিটি এক্সপ্রেস ট্রেনে কাটা পরে তার মৃত্যু হয়। খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে পুলিশ। নিহতের নাম পরিচয় শনাক্ত করতে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন-পিবিআইকে খবর দেওয়া হয়েছে।

টঙ্গী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ রহিমা আক্তার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। তার পরিচয় শনাক্ত করতে পিবিআইকে খবর দেওয়া হয়েছে।

কাপাসিয়ায় চাঞ্চল্যকর গণধর্ষণ মামলার প্রধান আসামি মিলন গ্রেপ্তার

হাত-পা বাঁধা অবস্থায় অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

এই মিয়া চুপ করেন, একেবারে খেয়ে ফেলব, বিএনপিকর্মীকে এমপি হানজালা

চরভদ্রাসন সরকারি কলেজ কেন্দ্রীয় জামে মসজিদের উদ্বোধন

ছাগল বাঁচাতে গিয়ে প্রাণ গেল ৪ জনের

পাঁচ শর্তে নির্ধারিত হবে স্থানীয় নির্বাচনের প্রার্থী: নাসিক প্রশাসক

শিবচরে ট্রেনের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু

আড়াইহাজারে ডাকাতের হামলায় এসি ল্যান্ডসহ আহত ৬

অচিরেই ফুলদি নদীর ওপর ব্রিজ নির্মাণ হবে: মির্জা ফখরুল

এক ছাগলছানা বাঁচাতে গিয়ে প্রাণ গেল চারজনের