হোম > সারা দেশ > ঢাকা

গজারিয়ায় সড়ক দুর্ঘটনায় পথচারী নিহত

উপজেলা প্রতিনিধি, গজারিয়া (মুন্সীগঞ্জ)

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জের গজারিয়ায় সড়ক দুর্ঘটনায় এক পথচারী নিহত হয়েছেন।

রোববার রাত সাড়ে ৯টায় মহাসড়কের চর বাউশিয়ায় ঢাকামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে। নিহত মো. মোবারক হোসেন (৬০) লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার পশ্চিম করপাড়া গ্রামের মৃত বেচু মিয়ার ছেলে।

স্থানীয়রা জানান, মোবারক হোসেন পেশায় গাড়িচালক। উপজেলার বাউশিয়া ইউনিয়নের চরবাউশিয়া মধ্যমকান্দী গ্রামে ভাড়া থাকতেন। প্রত্যক্ষদর্শী কয়েকজন জানান, মহাসড়ক পার হবার সময় অজ্ঞাত গাড়ি চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্থানীয়রা পুলিশে খবর দেন।

ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ শওকত হোসেন জানান, নিহত ব্যক্তির লাশ পুলিশ হেফাজতে রয়েছে। গাড়িটি শনাক্ত করার চেষ্টা চলছে।

সিরাজদিখানে রামিসার দাফন সম্পন্ন

বোয়ালমারীতে সাবেক কাউন্সিলরের বাড়ি থেকে ভিজিএফের ৬৩০ কেজি চাল উদ্ধার

ফতুল্লায় রোলিং মিলে বিস্ফোরণে ৪ শ্রমিক দগ্ধ

মির্জাপুরে অভিমান করে যুবকের আত্মহনন

মাদারীপুরের শিবচরে আ.লীগের ৪ নেতাকর্মী আটক

কিশোরগঞ্জে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ পালিত

‎অটোরিকশাচালককে হত্যার প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

পাকুন্দিয়ায় রসালো লিচুর বাজারে ১২ কোটি টাকা বিক্রির সম্ভাবনা

কুলিয়ারচরে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হলেন মোহাম্মদ আবদুর রাশিদ

গোয়ালন্দে ফায়ার সার্ভিস সপ্তাহের উদ্বোধন