হোম > সারা দেশ > ঢাকা

জেলগেটে আ.লীগ নেতাকে ফুলের মালা দিয়ে বরণ করলেন বিএনপির এমপি

জেলা প্রতিনিধি, ফরিদপুর

জামিন পাওয়ার পর ফরিদপুর জেল গেটে কার্যক্রম নিষিদ্ধ এক আওয়ামী লীগ নেতাকে ফুলের মালা দিয়ে বরণ করে নিয়েছেন বিএনপির এমপি শহিদুল ইসলাম খান।

জামিন পাওয়া ম. ম. সিদ্দিক মিয়া আওয়ামী লীগের ভাঙ্গা উপজেলা কমিটির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক। শহিদুল ইসলাম খান হলেন ফরিদপুর-৪ (ভাঙ্গা-সদরপুর-চরভদ্রাসন) আসনে বিএনপির এমপি ও কেন্দ্রীয় কৃষক দলের বর্তমান কমিটির সাধারণ সম্পাদক।

রোববার দুপুরে মুক্তির পরে তাকে ফুলের মালা পরিয়ে জেলগেটে স্বাগত জানান শহিদুল ইসলাম বাবুলসহ বিএনপি এবং অঙ্গ সংগঠনের একাধিক নেতা।

এ সময় জেলগেটে একে অপরকে ফুলের মালা গলায় পরিয়ে দেওয়া এবং ফুল ছিটিয়ে আনন্দ উদ্‌

যাপন করার দৃশ্য লক্ষ করা যায়। সিদ্দিক মিয়া ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান।

কারামুক্তির পরে ইউপি চেয়ারম্যান ম. ম. সিদ্দিক মিঞা বলেন, আমার জেলমুক্তির জন্য নবনির্বাচিত এমপি শহিদুল ইসলাম বাবুলের প্রতি আমি কৃতজ্ঞ।

সংবাদ সম্মেলন করে দল ছাড়ার ঘোষণা উপজেলা আ.লীগ সভাপতির

হাসিনাকে ফিরিয়ে আনতে চাওয়া ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

মুকসুদপুরে ৫৩ আ.লীগ নেতাকর্মীর বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসির দপ্তর ঘেরাও

টুঙ্গিপাড়ায় পুলিশের গাড়িতে আগুন, মামলার বাদী এসআইকে কোপাল আ.লীগ নেতাকর্মীরা

এসপি জাহাঙ্গীরকে বরখাস্তের প্রক্রিয়া, বিভাগীয় মামলা ঢাকায়

বিএনপি নেতাদের ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর ও অগ্নিসংযোগ করছে নিষিদ্ধ আ.লীগ

গোপালগঞ্জে জুলাই স্মৃতিস্তম্ভ ভেঙ্গে ফেলেছে নিষিদ্ধ আ.লীগ

গোপালগঞ্জে হাদি চত্বর ভাঙচুর

ফেনী-গোপালগঞ্জে এসপি রদবদল