হোম > সারা দেশ > ঢাকা

টঙ্গীতে ঝুটের গুদামে আগুন

স্টাফ রিপোর্টার, টঙ্গী

গাজীপুরের টঙ্গীতে একটি ঝুটের গুদামে অগ্নিকাণ্ড ঘটেছে। বৃহস্পতিবার দুপুরে টঙ্গীর পাগাড়শাহ সাহেব বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, দুপুরে খোকনের ঝুটের গুদামে প্রথমে আগুন লাগে। মুহূর্তেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। পরে খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট।

টঙ্গী ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ কর্মকর্তা মোহাম্মদ শাহিন আলম বলেন, প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তবে তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির পরিমাণ পাওয়া যায়নি। এছাড়া আগুন লাগার কারণও জানা যায়নি।

মুকসুদপুরে ৫৩ আ.লীগ নেতাকর্মীর বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসির দপ্তর ঘেরাও

টুঙ্গিপাড়ায় পুলিশের গাড়িতে আগুন, মামলার বাদী এসআইকে কোপাল আ.লীগ নেতাকর্মীরা

এসপি জাহাঙ্গীরকে বরখাস্তের প্রক্রিয়া, বিভাগীয় মামলা ঢাকায়

বিএনপি নেতাদের ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর ও অগ্নিসংযোগ করছে নিষিদ্ধ আ.লীগ

গোপালগঞ্জে জুলাই স্মৃতিস্তম্ভ ভেঙ্গে ফেলেছে নিষিদ্ধ আ.লীগ

গোপালগঞ্জে হাদি চত্বর ভাঙচুর

ফেনী-গোপালগঞ্জে এসপি রদবদল

হোসেনপুর উপজেলা জামায়াতের আমির হলেন আমিনুল হক

গাজীপুরে শ্রমিক আন্দোলনে ৪৯ কারখানায় ছুটি, ১৩টি বন্ধ ঘোষণা