হোম > সারা দেশ > খুলনা

কুষ্টিয়ায় পৃথক স্থানে বজ্রপাতে একজন নিহত, আহত ৩

জেলা প্রতিনিধি, কুষ্টিয়া

কুষ্টিয়ার খোকসায় পৃথক স্থানে বজ্রপাতে একজন নিহত ও ৩ জন আহত হয়েছেন। আজ সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে প্রায় একই সময়ে উপজেলার জয়ন্তী হাজরা, কালিশংকরপুর, বিলজানি ও হলুদবাড়িয়া গ্রামে বজ্রপাতে এসব হতাহতের ঘটনা ঘটে।

বজ্রপাতে নিহত কৃষক হজরত আলী প্রামাণিক জয়ন্তী হাজরা ইউনিয়নের জয়ন্তী হাজরা গ্রামের মৃত আক্কেল আলী প্রামাণিকের ছেলে। এছাড়া খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আহতরা হলেন, একই উপজেলার কালিশংকরপুর গ্রামের আজিজুলের মেয়ে চতুর্থ শ্রেণির ছাত্রী অন্তরা (১০), বিলজানি গ্রামের আনিস মোল্লার স্ত্রী গৃহবধূ ডলি খাতুন (২০) ও হলুদবাড়িয়া গ্রামের রুবেল হোসেনের স্ত্রী গৃহবধূ সিমা পারভিন (২৫)।

নিহত হজরত আলীর ভাতিজা বাপ্পী হাসপাতালে উপস্থিত সাংবাদিকদের জানান, তার চাচা (হজরত আলী) সন্ধ্যা প্রায় ৬টার দিকে মেঘ দেখে বাড়ির পাশের জমিতে কেটে রাখা ধানের আঁটি গুছিয়ে রাখতে যান। ধানের আঁটি যখন স্তূপাকারে জড়ো করছিলেন, ঠিক তখনই তুমুল বজ্র-বৃষ্টি শুরু হয়। সেই বজ্রপাতে নিজের জমিতেই লুটিয়ে পড়েন হজরত আলী। এ সময় অচেতন অবস্থায় চাচাকে উদ্ধার করেন তারা এবং একটি অটোরিকশায় করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। পরে সন্ধ্যা ৭টার দিকে জরুরি বিভাগের চিকিৎসকেরা পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করেন।

অপরদিকে, আজ সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার কালিশংকরপুর, বিলজানি ও হলুদবাড়িয়া গ্রামের নিজ নিজ বাড়ির আঙিনায় বজ্রপাতে আহত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন তিনজন।

খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক শারমিন আকতার রিমা সাংবাদিকদের বলেন, বজ্রপাতে আহত কৃষককে হাসপাতালে আনা হয়েছিল। কিন্তু হাসপাতালে পৌঁছানোর অনেক আগেই তার মৃত্যু হয়। চিকিৎসকেরা কোনো চেষ্টাই করতে পারেননি। অন্য তিনজনকে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

চিকিৎসা ব্যয় বহন করতে পারছেন না দগ্ধ জেলে বাদল

টানা বৃষ্টিতে জয়রামপুর-কুমারীদহ সড়কে ধস, যোগাযোগ ব্যাহত

খুলনায় এইডসে আক্রান্ত হয়ে আট মাসে ১৭ জনের মৃত্যু

তালায় বাসের ধাক্কায় মোটরভ্যানের যাত্রী গৃহবধূ নিহত

শহীদের কবর জিয়ারতের মাধ্যমে ইবি ছাত্রশক্তির যাত্রা শুরু

সেতু আছে রাস্তা নেই, সাঁকো দিয়ে হাজারো মানুষের পারাপার

দুই বছরের শিশুর মাথার ওজন ১২ কেজি

বাগেরহাট চেম্বার অফ কমার্সের নতুন কমিটির শপথ

চুয়াডাঙ্গায় জমি নিয়ে বিরোধে বৃদ্ধকে পিটিয়ে হত্যা

বঙ্গোপসাগরে ট্রলারডুবিতে এখনো ৬ জেলে নিখোঁজ, চলছে উদ্ধার অভিযান