হোম > সারা দেশ > খুলনা

ছিন্নমূল শিশুদের নিয়ে খুলনায় পিঠা উৎসব

খুলনা ব্যুরো

মাঘের পড়ন্ত বিকেল খুলনার অর্ধশত ছিন্নমূল শিশুর জীবনে ভিন্ন আমেজ নিয়ে এসেছিল। শুক্রবার বিকেলে নগরীর লবনচরা আমতলা বালুর মাঠে তাদের জন্য আয়োজন করা হয় পিঠা উৎসবের।

নিরাপদ সড়ক চাইয়ের (নিসচা) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের জন্মদিন উপলক্ষে সংগঠনের মহানগর শাখা এ আয়োজন করে।

নিসচা মহানগর সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মুন্নার সভাপতিত্বে উৎসবের সঞ্চালনা করেন বাংলাদেশ বেতারের খুলনা জেলা সংবাদদাতা কামাল মোস্তফা।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সহকারী মহাসচিব দৈনিক আমার দেশের খুলনা ব্যুরো প্রধান এহতেশামুল হক শাওন। প্রধান বক্তা ছিলেন খুলনা নাগরিক সমাজের সদস্য সচিব অ্যাডভোকেট বাবুল হাওলাদার।

বিশেষ অতিথি ছিলেন আমরা বৃহত্তর খুলনাবাসীর প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক সরদার আবু তাহের, সমাজ সেবক মো. জাকির হোসেন জমাদ্দার, সেরা রাধুনী ১৪২৭ নাদিয়া নাতাশা ও নারী উদ্যোক্তা মনিরা রত্না।

খুলনায় ডিবির অভিযানে গ্রেনেড বাবুর দুই সহযোগী গ্রেপ্তার

জামায়াতের ওপর আ. লীগ-বিএনপির যৌথ হামলা

বাগেরহাটে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য মিছিল

কালীগঞ্জে সড়কে পিচ ও পাথর খুঁড়ে তৈরি হচ্ছে ইটের রাস্তা

সাতক্ষীরায় নিজ ঘর থেকে নারীর লাশ উদ্ধার

আলমডাঙ্গায় বজ্রপাতে একজন নিহত, অপরজন হাসপাতালে

চুয়াডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় নিহত

র‍্যাবের ভুয়া পরিচয়ে প্রতারণার চেষ্টা, যুবক গ্রেপ্তার

পরিবারের কাছে ফিরলেন কুমিরের আক্রমণে নিহত ফাতেমার মা

শৈলকূপায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬২