হোম > সারা দেশ > খুলনা

কুষ্টিয়ায় কথিত পীর হত্যা মামলায় জামায়াত নেতাসহ দুইজন কারাগারে

জেলা প্রতিনিধি, কুষ্টিয়া

ছবি: সংগৃহীত

কুষ্টিয়ার দৌলতপুরে কথিত ‘পীর’ শ্রী শামীম জাহাঙ্গীর ওরফে আব্দুর রহমান হত্যা মামলায় দুই আসামির জামিন আবেদন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার দুপুরে কুষ্টিয়া জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এনায়েতুল কবির শুনানি শেষে এ আদেশ দেন।

কারাগারে পাঠানো দুই আসামি হলেন মামলার প্রধান আসামি স্থানীয় জামায়াত নেতা খাজা আহমেদ এবং মামলার ৩ নম্বর আসামি বাংলাদেশ খেলাফত মজলিশ দৌলতপুর উপজেলা শাখার সভাপতি আসাদুজ্জামান আসাদ।

আদালত সূত্রে জানা যায়, উচ্চ আদালত থেকে নেওয়া ৬ সপ্তাহের অন্তর্বর্তীকালীন জামিনের মেয়াদ ২৯ জুন শেষ হয়। পরে মঙ্গলবার তারা কুষ্টিয়া জেলা ও দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। শুনানি শেষে আদালত তাদের আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পরে পুলিশ প্রহরায় তাদের কারাগারে নেওয়া হয়।

এর আগে ১৯ মে হাইকোর্ট থেকে তাদের ৬ সপ্তাহের অন্তর্বর্তীকালীন জামিন দেওয়া হয়েছিল এবং নিম্ন আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়।

মামলার নথি অনুযায়ী, গত ১১ এপ্রিল দুপুরে দৌলতপুর উপজেলার দক্ষিণ-পশ্চিম ফিলিপনগর এলাকায় কোরআন অবমাননার অভিযোগ তুলে কথিত পীর শ্রী শামীম জাহাঙ্গীরের দরবারে শতাধিক লোক হামলা চালায়। এ সময় তাকে কক্ষ থেকে টেনে বের করে ধারালো অস্ত্র ও লাঠি দিয়ে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা হয় এবং পরে দোতলা ভবন থেকে নিচে ফেলে দেওয়া হয়। এরপর হামলাকারীরা দরবারে ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাট চালায়।

ঘটনার তিন দিন পর ১৩ এপ্রিল নিহতের বড় ভাই ফজলুর রহমান সান্টু দৌলতপুর থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলায় চারজনের নাম উল্লেখসহ ১৮০–২০০ জন অজ্ঞাতকে আসামি করা হয়। এজাহারভুক্ত আসামিদের মধ্যে খাজা আহমেদকে ১ নম্বর প্রধান আসামি করা হয়।

অন্য আসামিদের মধ্যে রয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিশ দৌলতপুর উপজেলা শাখার সভাপতি আসাদুজ্জামান আসাদ, রাজিব মিস্ত্রি এবং স্থানীয় মাদ্রাসা শিক্ষক সিহাব উদ্দিন ওরফে সাফি।

এদিকে, কুষ্টিয়া জেলা জামায়াতের সেক্রেটারি সুজাউদ্দিন জোয়ার্দ্দার দাবি করেন, ঘটনার সময় হামলাকারীদের সামনের সারিতে বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীদের দেখা গেলেও তাদের মামলায় আসামি করা হয়নি। একই সঙ্গে তিনি দাবি করেন, রাজনৈতিক কারণে জামায়াত নেতাকে মামলায় জড়ানো হয়েছে।

বাগেরহাটে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবি জামায়াত এমপির

ইনুর রায় শহীদদের প্রতি অবমাননা

চিপস খেয়ে ১২ শিক্ষার্থী অসুস্থ, দোকান সিলগালা

মোংলায় মাদক মামলার সাক্ষী দুর্বৃত্তের হামলায় গুরুতর জখম

চৌগাছা পৌরসভার বাজেট ঘোষণা

সরজিৎ-শিমু দম্পতির বিরুদ্ধে অর্ধকোটি টাকা আত্মসাতের অভিযোগ

শ্যামনগরে হার্ডওয়্যারের দোকান থেকে অজগর উদ্ধার

ভারতীয় নাগরিক হয়েও প্রধান শিক্ষকের পদে দীপক চন্দ্র

সাতক্ষীরায় ৭৪ কোটি টাকার মাদক ধ্বংস করল বিজিবি

ভিটামিন ‘এ’ ক্যাপসুল খেতে গিয়ে সড়ক দুর্ঘটনায় শিশু নিহত