হোম > সারা দেশ > খুলনা

খুলনার সেনহাটীতে ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক

খুলনা ব্যুরো

ককটেল বিস্ফোরণ। ছবি: আমার দেশ

খুলনার দিঘলিয়া উপজেলার সেনহাটীতে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শনিবার ভোররাতে উপজেলার সেনহাটী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে সাগর জুট স্পিনিং মিলের আবাসিক-০২ এলাকার তিন রাস্তার মোড়ে এ বিস্ফোরণ ঘটে। বিকট শব্দে আশপাশের মানুষের ঘুম ভেঙে যায়। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানান, ফজরের নামাজের আগে দুর্বৃত্তরা তিন রাস্তার মোড়ে ককটেল সদৃশ্য বস্তু নিক্ষেপ করে। বিস্ফোরণের শব্দ শুনে ঘুম থেকে উঠে স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে ধোঁয়া দেখতে পান। পরে তারা দিঘলিয়া থানা পুলিশকে খবর দেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিস্ফোরণের আলামত সংগ্রহ করে।

দিঘলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অরূপ কুমার চৌধুরী বলেন, জর্দার কৌটার মতো দেখতে বোমা সদৃশ্য একটি বস্তু উদ্ধার করেছে পুলিশ। কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে।

গ্রামীণ ব্যাংকে পেট্রোল বোমা হামলার ঘটনায় যুবক আটক

কালীগঞ্জে বিএনপির কার্যালয় পুড়িয়ে দিল দৃর্বৃত্তরা

বেনাপোল স্থলবন্দরে ভারত ও বাংলাদেশের বাণিজ্যে ধস

গোপালগঞ্জে আ.লীগের হাতে বিএনপি নেতা অপহরণ, ২ লাখ টাকায় মুক্তি

মোংলায় গ্রামীণ ব্যাংকে পেট্রোল বোমা নিক্ষেপের চেষ্টা, যুবলীগকর্মী গ্রেপ্তার

হাসিনার কিছু লাশ দরকার: যশোরে রিজভী

প্রধানমন্ত্রীর জন্মদিনে বাগেরহাটের ষাটগম্বুজ মসজিদে দোয়া মাহফিল

বিদেশে পালিয়েও রক্তের তৃষ্ণা মেটেনি, দেশে রক্ত ঝরাচ্ছে: রিজভী

বাগেরহাটে বিএনপি কার্যালয় ও আ.লীগ নেতার ব্যবসাপ্রতিষ্ঠানে আগুন

পুশইন চেষ্টা ব্যর্থ, মেহেরপুর সীমান্তে ৪ জনকে ফিরিয়ে নিল বিএসএফ