হোম > সারা দেশ > খুলনা

জলবায়ুর অভিঘাত-দূষণ থেকে বাঘের আবাস সুন্দরবন রক্ষার আহ্বান

উপজেলা প্রতিনিধি, মোংলা (বাগেরহাট)

“জলবায়ু পরিবর্তনের অভিঘাত ও দূষণের কবল থেকে বাঘের আবাসস্থল সুন্দরবনকে বাঁচাও। বিষযুক্ত পানি পান করে বাঘ নানা রোগে আক্রান্ত হয়ে মারা যাচ্ছে। সুন্দরবনের নদী-খালে বিষ প্রয়োগকারী ও বাঘ পাচারকারীদের রুখে দিতে হবে। সুন্দরবন বাঁচলে বাঘ বাঁচবে। সংকটাপন্ন বন্যপ্রাণী বাঘ রক্ষায় সমন্বিত উদ্যোগ ও পরিকল্পনা চাই।”

২৯ জুলাই মঙ্গলবার সকালে মোংলা উপজেলা অডিটোরিয়ামে বিশ্ব বাঘ দিবসে "সুন্দরবন বাঁচাও, বাঘ বাঁচাও" শীর্ষক আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন। ধরিত্রী রক্ষায় আমরা (ধরা), ওয়াটারকিপার্স বাংলাদেশ ও পশুর রিভার ওয়াটারকিপারের আয়োজনে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার সকাল ১০টায় অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তার সুমী। সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির গবেষণা বিষয়ক সম্পাদক, হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য, জিয়াউর রহমান ফাউন্ডেশন-এর ডিরেক্টর কৃষিবিদ শামীমুর রহমান শামীম। বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা সমাজসেবা অফিসার এস এম মাসুদ রানা, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মো. কোহিনূর সরদার, বীর মুক্তিযোদ্ধা শেখ আবু হানিফ, বিশিষ্ট ব্যবসায়ী মো. শাহ্ আলম শেখ, ওয়াইল্ড টিমের সাইফুল ইসলাম, জেলে সমিতির আব্দুর রশিদ হাওলাদার, পরিবেশকর্মী হাছিব সরদার, মেহেদী হাসান প্রমুখ। সঞ্চালনায় ছিলেন পশুর রিভার ওয়াটারকিপার, সুন্দরবন রক্ষায় আমরা'র সমন্বয়কারী মো. নূর আলম শেখ।

কৃষিবিদ মোহাম্মদ শামীমুর রহমান শামীম বলেন, বাঘ আমাদের শৌর্যবীর্যের প্রতীক, সাহসের প্রতীক। জাতীয় ক্রিকেট দলের অফিসিয়াল লোগো হচ্ছে বাংলার বাঘ। বাঘ আমাদের গর্ব, বাঘ আমাদের অহংকার। সুন্দরবন বাঁচলে বাঘ বাঁচবে।

ধরিত্রী রক্ষায় আমরা (ধরা)-এর কেন্দ্রীয় কমিটির সদস্য পশুর রিভার ওয়াটারকিপার মো. নূর আলম শেখ বলেন, গত ২৫ বছরে ৩০টি বাঘের মৃত্যু হয়েছে। এর মধ্যে স্বাভাবিক মৃত্যু হয়েছে মাত্র ১০টি বাঘের। ১৪টি বাঘ পিটিয়ে মেরেছে স্থানীয়রা। বাঘ-মানুষের দ্বন্দ্ব নিরসন করে আমাদের সবাইকে বাঘবন্ধু হতে হবে।

উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তার সুমী বলেন "বাঘের বৃদ্ধি, সুন্দরবনের সমৃদ্ধি" স্লোগানে বাংলাদেশে আমরা বিশ্ব বাঘ দিবস পালন করছি। সুন্দরবনে বাঘ বৃদ্ধি পেয়েছে। সুন্দরবনের পর্যটকরা এখন প্রতিনিয়ত বাঘ দেখে থাকেন। বাঘ রক্ষায় বনজীবী ও বন সংলগ্ন এলাকায় মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে হবে।

আলোচনা সভার আগে "সুন্দরবন বাঁচাও, বাঘ বাঁচাও" শীর্ষক বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়। আলোচনা সভা শেষে "সুন্দরবনের বাঘ" বিষয়ক শিশু চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করেন কৃষিবিদ শামীমুর রহমান শামীম।

মোংলায় বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে আহত ২০

তিন দিন পর শূন্যরেখা থেকে ১২ জনকে ফেরত নিল বিএসএফ

শ্যামনগর উপকূলে বেড়িবাঁধ নির্মাণের নামে চলছে চর দখল

৪ বছর পর চালু হলো উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অপারেশন থিয়েটার

চুয়াডাঙ্গায় দোস্ত এইডের উদ্যোগে ৫০ পরিবারের মাঝে টিউবওয়েল বিতরণ

জীবননগরে ৪ স্বর্ণের বারসহ পাচারকারী আটক

ভেড়ামারায় কবর থেকে গৃহবধূর লাশ উত্তোলন

খুলনায় মসজিদে ঢুকে গুলি, দুই মুসল্লিকে ঢাকা মেডিকেলে ভর্তি

বালু উত্তোলনের সময় বাল্কহেড জব্দ, দুইজনের কারাদণ্ড

দর্শনা সীমান্তে ১১ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধা